আমি তো ধর্মবেত্তা নই, যে ধর্মের কথা বলে
অধর্মের নিশান উড়াব, ব্যবসার মাজার ।
আমি তো ডাক্তার নই, যে মানবসেবার নামে
সুযোগ নিব, রক্ত বেচে করবো বাজার ।
আমি তো সরকারি চাকুরে না,
ঘুষের সাবান ফেনা মেখে, চকচকে গালে
ভদ্দরলোকের মুখোশে রোজ অপিস করব
আমার সন্তান গর্ব করে জনে জনে বলবে
"আমার বাবা সত নীতিবান সরকারি অফিসার"
আমার তো স্বজন, সংসার, বন্ধু, পরিবার নেই যে -
ছুটি হলেই আশুলিয়া যাব, শপিং করব,
লাল নীল পানশালায় যাব, কক্সবাজার বেড়াবো
আমার তো এম বি এ ডিগ্রি নেই, স্যুট টাই নেই যে
রোজ গাল কামিয়ে অফিস করব,
ঘরে ফিরে বাবু কোলে নিব ।
আমি পদাতিক সৈনিক,
জীবন নিয়ে জুয়া খেলে বেচে আছি
অনশনের আবেগ আসার আগেই
যন্ত্রের মত ঝাপিয়ে পড়ি নর্দমা গোলার মাঝে
বেলা শেষে জুট রেশনের চাল, এক বোতল মদ
অফিসারের তিরস্কার বা পুরস্কার ১ হাজার টাকা
এমনি লক্ষ লক্ষ সেনার মতই আমি বেচে আছি
অপ্রয়োজনীয় ভাবে,
জনগনের দেনা করের অর্থ ধ্বংস করে, ঘেন্না নিয়ে !
নারকীয় শান্তি বা শাসকের শিত্কারের জন্য
মানুষ খুন করি, খুন হই
আমাদের লাশ গুণে হয় জয় পরাজয়,
সভ্য স্বাধীনতার অহংকার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





