এই সন্ত্রাস ও সহিংসতার জন্য বাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণই দায়ী।
১. বাংলাদেশের ছাগু অধ্যুষিত হয়ে ওঠাটা তাদের পূর্ব পুরুষ, ধর্ম, গরু খেকো সংস্কৃতির সাথে বেশ যায়। তাই মুক্তিযুদ্ধের একমাত্র স্বীকৃত দল থাকতে তারা বারবার চোরের দল, যুদ্ধাপরাধী সন্ত্রাসীদের দল জামাত-বি এন পিকে ভোট দেয়, বিপুল ভোট দিয়ে জেতাতে চায়। এদেশের মানুষ যতদিন পাকিস্তানের ভূতমুক্ত না হবে, ততদিন শান্তি আসবেনা।
২. বর্তমান সরকারের এত নিষ্ঠা, আন্তরিকতা, উন্নয়ণের পরেও দেশের মানুষ তাদের ভোট দিতে চায়না। দেশের মানুষের সংখ্যাগরিষ্ঠের ভোট যখন যুদ্ধাপরাধীদের দলের দিকে ঝুঁকে থাকে, তখন দেশ বাঁচাতেই আওয়ামীলীগকে সংবিধান বদলিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মূর্খ বা শয়তান জেনেই জনগণকে তাদের ভোটাধিকার থেকে বিরত রাখা হয়।
৩. বঙ্গবন্ধু হত্যার পর এই দেশের মানুষ নূন্যতম সহানুভূতি জানিয়ে বঙ্গবন্ধুর দলকে ১৯৯১ এ বিজয়ী করেনি। তারা বিজয়ী করেছে পাকিস্তানের চরের দলকে, যারা গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেবার পরেও ২০০১ সালে আবার জামাত-বি এন পি জোটকে বিপুল ভোট
দিয়ে জিতিয়েছে। পবিত্র মুক্তিযুদ্ধের চেতনার মূল্য যে ছাগু অধ্যুষিত জাতি বুঝেনা, তাদের গলায় পা দিয়ে গণতন্ত্র শিখিয়ে দিতে হয়।
৪. বর্তমান সরকার তারেকের চুরির টাকা ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত সোনার বাংলায় যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছে। যাবজ্জীবনের আসামীকে গণ দাবিতে সংবিধান-আইন বদলিয়ে ফাঁসি দিয়েছে । তারপরেও জনগণের ভোটে জেতার কোন নিশ্চয়তা দূরের কথা, নিশ্চিত পরাজয়ের শংকায় আতঙ্কিত বঙ্গবন্ধুর দল। বাংলার মানুষ যখন জানে বি এন পি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীরা ছাড়া পেয়ে যাবে, তা সত্ত্বেও বি এন পি কে ভোট দিয়ে জেতাতে চায়। সরকার তা জেনেই সুকৌশলে গণতন্ত্র স্থগিত করে ৫% দিয়ে এই দেশকে বাচিঁয়ে রেখেছে।
মুক্তিযুদ্ধের চেতনাকে অবজ্ঞা করে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে যে জাতি বি এন পি-জামাত জোটকে বিপুল ভোট দিয়ে জেতাতে চায়, তারাই দেশের আসল শত্রু। মুক্তিযুদ্ধের পক্ষচ্যুত হয়ে এ দুর্যোগের কারণ তারাই। দেশকে বাঁচাতে, দেশের উন্নয়ণ এগিয়ে নিয়ে যেতে আজ বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষকে মুক্তিযুদ্ধের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে।
যেদিন মুক্তিযুদ্ধের দল ভোটে জেতার নিশ্চয়তা পাবে, সেদিনই গণতন্ত্র মুক্তি পাবে, বাংলার মানুষের মুক্তি ও শান্তি নিশ্চিত হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




