বৃষ্টি ফোটা তপ্তশ্বাস ফেলছে আর বিলাপ করছে।
বিলাপ মৃত্তিকা তল ভেদ করছে।
বাচ্চারা বৃষ্টিফোটা পাত্তা দিচ্ছে না।
বিলাপ নদীর বুকে অহেতুক ঘুরে বেড়ায়।
নদী কী বিলাপের শব্দ ভুলে যাবে?
নদী কী পারবে বন্দুক ও কান্নার শব্দ ভুলতে?
নদী কী পারবে সেসব ছোট্ট মুঠোহাত ও খালি পা ভুলতে?
বাতাস তপ্তশ্বাস ফেলছে আর বিলাপ করছে।
বিলাপ নদীর বুকে ঘূর্ণি তুলেছে।
বাচ্চারা বাতাসের সাথে এলোমেলো ঘুরছে।
বিলাপ পড়ন্ত বৃষ্টির সাথে ঘুরছে।
শীন কাইঅঙ-নিম
ভাষান্তর: ফকরুল চৌধুরী
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




