somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি,বাস এবং চাচা

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমলাপুর রেইল স্টেশন এ এসেছিলাম টিকেট ফেরত দিতে ,কাজ শেষে রিকশা নিতে গেলাম । তখন মনে হইল যে আরে বাসে গেলে তো কিছু টাকা বাঁচাইতে পারতাম । তারপর বাসে উঠলাম । যাব বাংলা মটর । বাস আমাকে মগবাজার নামাবে ।
ওইখান থেকে হেঁটে যেতে হবে বাকি পথ । শুরুতে প্রচণ্ড রকমের ভীড় ।কোনরকমে দাঁড়িয়ে আছি হ্যান্ডেল ধরে , তারপর মতিঝিল আসতেই দেখি পুরা বাস খালি । আরাম করে সিটে বসলাম । দুই সিটে আমি একা । বেশ আরামেই বসলাম ।
হঠাত দেখি এক বয়স্ক চাচা আমার পাশে বসল । বাস তখন গুলিস্তানে জ্যামে বসে আছে, তখনো অনেক সিট খালি ,তার পরেও চাচা আমার পাশেই বসল । জ্যামে বসে মোবাইলে গেমস খেলতেসি,হটাত চাচা বলে কি মোবাইল একটু দেখি তো , দিলাম।
তারপর জিজ্ঞেস করল দাম কত । আমি বললাম জানি না । চাচা বেশ বিরক্ত হইল , আমি যে সত্যি দামটা জানি না তা বোধ হয় বিশ্বাস করলেন না । ভাবলেন ফাইজলামি করতেসি । যাই হোক মোবাইল টা ফেরত দিলেন ।তার কিসুক্ষন পর আবার জিজ্ঞেস করেন
এখন দাম কত?? আমি বললাম চাচা পছন্দ হইসে??নিবেন নাকী??সস্তায় ছাইড়া দিব । চাচা বুঝলেন ফাইজলামি করতেসি , তাই জবাব দিলেন না । তারপর বাস কিছু দূর গেল ।এমন সময় চাচার মাইয়া ফোন দিল , চাচার মোবাইলটা দেখলাম । খুব একটা খারাপ না
যদিও চাইনিজ মোবাইল । যাই হোক চাচা বহুত ক্ষণ কথা বলল । মেয়েকে বোধ হয় কোথাও যাইতে নিষেধ করতেসে । হরতাল যে কালকে আর পরশু এই ইনফরমেশন জানতাম না । চাচার ফোনালাপ থেকে জানলাম । অবশ্য হরতাল হইলেও কি না হইলেও কি
আমার তো কিছু আসে যায় না। এস এস সি পরীক্ষা দিয়ে মোটামুটী গৃহবন্দী জীবন যাপন করতেসি । যাই হোক বাসটা সিদ্ধেশ্বরী আসল । বামে তাকাইয়া আজিব এক সাইনবোর্ড দেখলাম ।
চায়ের দাম ছয় টাকা,সস্তা সিগারেটের দাম কেন ১.৫ টাকা?
তার পাশে বড় করে লেখা, মাননীয় অর্থমন্ত্রী, সস্তা সিগারেটে ছেয়ে যাচ্ছে দেশ।সিগারেটের মূল্য বাড়িয়ে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ।
তার পাশে আরেকটা সাইনবোর্ড ঃ সস্তা সিগারেটের মুল্য বাড়াও,সাধারণ মানুষকে ক্ষতিকারক সিগারেট থেকে বাঁচাও
-হিউম্যান রিসোর্স এন্ড হেলথ সোসাইটি

এই লেখাটা চাচাকে দেখাইলাম । চাচা হো হো হো করে হেসে উঠলেন ।বল্লেন,রিকশা আলাগো ভাত মারার ধান্দা করতাসে !এতক্ষন চাচাকে দেখে রস কশহীন মানুষ মনে হচ্ছিল । চাচার রসবোধ দেখে পুলকিত হইলাম ।মনে মনে ভাবলাম নাহ,আমাদের দেশের
বুড়া মানুষরা যে শুধুই বদ মেজাজী তা কিন্তু না । চিপলে তাদেরও রস বাইর হয় :P
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×