somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা সেরা কয়েকটি মুভির তালিকাঃ

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.Saving Private Ryan(১৯৯৮): এক কথায় অসাধারণ একটি যুদ্ধ নির্ভর মুভি । Steven Spielberg পরিচালিত এই মুভির স্টোরি লিখেছেন Robert Rodat ।এই মুভিতে ক্যাপ্টেন জন মিলার এর ভূমিকায় অভিনয় করেন টম হ্যাঙ্কস । বেশির ভাগ মানুষই এই মুভিটা দেখেছেন বলে আর ডিটেইলস বললাম না ।
২.Forest Gump (১৯৯৪):টম হ্যাঙ্কস এর আরেকটি অসাধারণ এপিক রোমান্টিক কমেডি ফিল্ম ।। এই ছবির ডিরেক্টর Robert Zemeckis । স্টোরি লিখেছেন Winston Groom. এই মুভিটি সম্পর্কেও আর ডিটেইলস বললাম না ।
৩.Rain Man (১৯৮৮):মুভির ডিরেক্টর Barry Levinson আর গল্প লিখেছেন Barry Morrow এবং Ronald Bass । বাস্তব চরিত্র Laurence Kim Peek (November 11, 1951 – December 19, 2009)এর উপর ভিত্তি করে রেইন ম্যান গল্পের Raymond চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে ।এই চরিত্রের স্মৃতি ধারণ ক্ষমতা সাধারণের তুলনায় অনেক অনেক বেশি । কিম পিক দুই চোখ দিয়ে একই সাথে দুই পৃষ্ঠা বই পড়তে পারতেন ।আর রেইন ম্যান মুভির রেইমন্ড সাধারণ বিষয়ে অদক্ষ হলেও,গনিত বিদ্যায় অসাধারণ ক্ষমটা প্রদর্শন করে । রেইন ম্যান সিনেমাটা মূলত স্বার্থপর চরিত্রের Charlie Babbit(টম ক্রুজ) এর গল্পই তুলে ধরে , যে আবিষ্কার করতে পারে তার বাবা মৃত্যুর পর তার কোটি টাকার সম্পত্তি তার অটিস্টিক ভাই রেইমন্ড কে দিয়ে গেছে । উইল প্রকাশের আগে কখনোই চার্লি জানত না যে তার কোন ভাই আছে।যাই হোক নিজ স্বার্থের কারণেই সে মানসিক হাসপাতাল থেকে নিয়ে রেইমন্ড কে ব্যবহার করে । জুয়ার টেবিলে রেইমন্ড এর ক্ষমতা কাজে লাগায়,টাকা পয়সা হাতিয়ে নেবার উদ্দেশ্যে সে রেইমন্ড কে নিজের সাথে রাখার সিদ্ধান্ত নেয় ।এভাবেই গল্প আগাতে থাকে । অবশ্য মুভির শেষ দিকে চার্লি তার স্বার্থপরতা ভুলে গিয়ে শুধুমাত্র নিজের ভাইকে নিজের সাথে রাখতে চায়। ততক্ষণে সেটা প্রায় অসম্ভব হয়ে যায় ।
৪.Life is beautiful(১৯৯৭):গল্পের ডিরেক্টর এবং মূল চরিত্রটি করেছেন Roberto Benigni । গল্পটি লিখেছেন Roberto Benigni এবং Vincenzo Cerami। ইতালিয়ান এই মুভিটি আমি মনে করি সবারই একবার করে দেখা উচিত । চাকরির উদ্দেশ্যে নতুন শহরে পাড়ি জমায় ইহুদি Guido Orefice (Benigni) ।এসেই প্রেমে পড়ে যায় ডোরা নামের স্থানীয় এক স্কুল শিক্ষিকার,যার কিনা এক ধনী কিন্তু অহঙ্কারি এক লোকের সাথে বিয়ে আগে থেকেই ঠিক হয়েছিল । সে ডোরার অ্যাঙ্গেজমেন্টের দিন ডোরাকে নিয়ে পালিয়ে যায় । পরে তাদের সন্তান হয়,নাম দেয় জশুয়া।ফ্যাসিবাদী নীতির জন্য যখন গুইডো আর তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় তারা ইহুদী একারনে,তখন তার মা ইহুদী না হওয়া সত্ত্বেও যোগ দেয় এই মিছিলে । যদিও এর পর আর গুঈডো আর ডোরার মিলন হয় নি । এই সিনেমায় গুইডোর পিতৃত্ব সত্ত্বা হৃদয়ে গভীর দাগ কেটে যায় হৃদয়ে । জীবনের শেষ পর্যায়ে গিয়ে,মৃত্যু সুনিশ্চিত জেনেও যখন সেই গুইডো ছেলে ভুলানো কমেডিতে মেতে ওঠে যে কারো চোখে পানি চলে আসতে বাধ্য । এমনকি যখন তাকে গুলি করে মেরে ফেলার জন্য ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনো সে ছিল ছেলেকে অভয় দিতে ব্যস্ত । এই দৃশ্য দেখে নিজেকে ধরে রাখা সত্যি কষ্টকর ।
আরো কিছু ভালো লাগা মুভির নামঃ
৫. The Boy in the Striped Pajamas (২০০৮)
৬. The sound of music (১৯৬৫)
৭ .A beautiful mind (২০০১)
৮.The bucket list
৯.The Conformist
১০.I am Legend
১১.I Robot
12. The pursuit of Happyness(আমার মতে উইল স্মিথ এর সেরা ছবি)
১৩.Hugo
14. Up(animated)
15.Mafia (comedy 1998)
16. The Good the bad and ugly the (western)
17.The Godfather
18.All quiet on the Western Front
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×