somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত জীবনের ২০ কথা :P

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Happiness is something that we can only pursue and maybe we can actually never have it । মধ্যবিত্ত জীবনের শুরু এবং শেষ কথা ।আমাদের কাছে সুখ এমন একটা জিনিস যা আমরা শুধু চাইতেই পারি ,কিন্তু কখনোই সুখী হতে পারব না । এটাই হচ্ছে মধ্যবিত্ত জীবনের সেরা সীমাবদ্ধতা ।ঠিক সীমাবদ্ধতাও না ,সুখের পিছনে ছুটছি বলেই হয়ত আমরা বেঁচে আছি । যেদিন প্রকৃত সুখ খুঁজে পাব ,সেদিন হয়ত আমরা জীবনের উপর থেকেই আগ্রহ হারিয়ে ফেলব । তাই স্রষ্টাও আমাদের কপালে সুখ রাখেন নাই । এ নিয়ে কিন্তু কারো অভিযোগও নাই । যাই হোক আমরা মধ্যবিত্ত । তাই আমাদের সীমাবদ্ধতাও অনেক বেশী । ছোট্ট একটা তালিকা দিয়ে কি আর সেটা বুঝানো যাবে?তাও বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মধ্যবিত্ত ,আর আমি নিজেও তাদের একজন তাই আমাদের সীমাবদ্ধতা আর বৈশিষ্ট্যের একটা তালিকা তৈরির ক্ষুদ্র প্রয়াস চালাইলাম ।

১ মধ্যবিত্ত জীবনে ''গরীবের ঘোড়া রোগ'' জাতীয় কোন বিষয়ের ঠাই নাই । আমরাই সবচাইতে বেশী বাস্তবতার সঙ্গে যুক্ত থাকি ।স্বপ্ন দেখি না তাও না । কিন্তু অলীক স্বপ্ন গুলো আমরা বিশ্বাস করি না ।

২ মধ্যবিত্ত শ্রেনীর বেশির ভাগ মানুষ হয় ফ্রেন্ডলি । যেচে পড়ে আরেকজনের সাথে বকবক করতে আমাদের ভালই লাগে। তবে কেউ কেউ আছেন যারা এসব পছন্দ করেন না ।

৩ বাড়ি গাড়ি! হুম এগুলার স্বপ্ন দেখি বলেই আমরা কাজ করতে ভরসা পাই ।

৪ এসি কিন্তু লাগানো যায় বাসায় । তবে সপ্তাহে একবারের বেশি ছাড়া যাবে না । তাও দুই ঘন্টার বেশি না ।

৫ কষ্টে শিষ্টে গাড়ী কিনতে পারলে সাথে সাথেই সি এন জি করে ফেলতে হবে । কোন কথা চলবে না এখানে ।

৬ ঠিক কি কারণ জানি না , তবে আমার মনে হয় বেশির ভাগ ব্লগারই মধ্যবিত্ত । তারা কিন্তু আর যেকোন ব্লগারের চেয়ে সামুতে বেশী টাইম দেয় ।

৭ ফেইসবুকেও মধ্যবিত্তরা টাইম দেয় বেশি ।(আমার সারা দিন কাইটা যায় ফেইসবুকে ।)

৮ ৬ ও ৭ থেকেই বুঝা যাচ্ছে হুজুগে বাঙ্গালী বলতে কিন্তু মধ্যবিত্তদেরকেই বুঝায় ।

৯ মধ্যবিত্তদের ভিতরে ধর্ম ভয় ও অনেক বেশি । আমরা ভালই ধর্ম কর্ম করি কিন্তু ।

১০ যেকোন জায়গায় একা যাবার সময় আমরা কিন্তু বাসই প্রেফার করি ।

১১ গাড়ি না থাকুক বাড়ি না থাকুক এসি না থাকুক । মোবাইল নিয়া কিন্তু ফুটানিটা আমরা ঠিকই করি ।সাধারণত সবারই অনেকগুলা মোবাইল অনেকগুলা করে সিম থাকে ।

১২ টাঙ্কিও কিন্তু বেশী মধ্যবিত্তরাই মারে । তবে একটা জিনিস যেইটা মধ্যবিত্তদের বখে যাওয়ার সম্ভাবনা নাই । সামান্য সিগারেট টিগারেট হয়ত চলে। তবে এর বেশী কিছু কিন্তু না ।

১৩ মধ্যবিত্তরা তাস বা দাবা খেলায় এক্সপার্ট ।

১৪ সবচাইতে বড় কথা আমরা বড়লোকদের পছন্দ করি না :P

১৫ মধ্যবিত্ত জীবনে প্রকৃত সুখ বলে কিছু না থাকলেও আনন্দ কিন্তু কম হয় না ।

১৬ বড়লোক দের আর নিম্নবিত্তদের মাঝে কিন্তু অনেক মিল ।যেমন দুই শ্রেনির মানুষই টাকার কাঙ্গাল বা আরো অনেক কিছু । কিন্তু একজন মধ্যবিত্তের সাথে আরেকজন মধ্যবিত্ত ছাড়া কারো সাথে মিল খুঁজে পাবেন না

১৭ আমরা কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না । শুধুমাত্র দোকানদার ছাড়া

১৮ সব ধরণের খেলা ধুলায় আর চাপাবাজীতে কিন্তু আমরাই এগিয়ে ।

১৯ মধ্যবিত্তদের চাইতে বেশী সিনেমা কেউ দেখে নাই এইটা গ্যারান্টিড

২০ সবচাইতে বড় কথার চাইতেও বড় কথা আমাদের জীবনটাই একটা সিনেমা ।
(এক্সেপশন যে নাই তা বলছি না । তবে এক্সেপশন কখনোই উদাহরণ হতে পারে না ।)

আরো বহুত কিছুই লেখা যাইত । যাই হোক লেখলাম না । যত কিছুই হোক না কেন , যতই অপূর্ণতা থাকুক না কেন ,মধ্যবিত্ত আছি সুখে আছি । ভাল আছি । আর কি লাগে?
কৃতজ্ঞতাঃ ইদানীং যেসব ব্লগার মধ্যবিত্ত জীবন নিয়ে লেখালেখি করছেন ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×