somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আমার পাশে বন্ধু হে,বসিয়া থাকো,তুমি একটু বসিয়া থাকো ।

১৪ ই জুন, ২০১৩ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-তুমি আমার পাশে বন্ধু হে,বসিয়া থাকো,একটু বসিয়া থাকো ।
-সারাক্ষণ খালি গান গাস কেন ?গান গাওয়া ছাড়া ভাল্লাগেনা???তাও আবার হেড়ে গলায় ।গিটারও তো বাজাতে
পারিস না ।খালি গলায় গান গেয়ে গেয়ে খালি মুড অফ করাই দেস ।মনে হয় যেন একটা ফাটা বাঁশ থেকে শব্দ বের হচ্ছে ।
এসবের কোন মানে আছে?
-না তো। কোন মানেই নাই ।
-তাহলে গাস কেন?
-এমনেই ।
-বিরক্তিকর । তোকে না কত বার বলেছি আমার সাথে এমনি জাতীয় কিছু না বলতে??
-স্যরি ।
-স্যরি?আজব !আর কোন কথা নাই তোর মুখে? তুই এরকম কেন?? গান গাওয়ার সময় তো ঠিকই লাফাইতে থাকোস । আশে পাশে
কে আছে না আছে কোন কিছুর খেয়াল তো থাকে না ।
-হু ।
-হু মানে??আল্লাহ কি তোকে জবান দেয় নাই?? নাকি গলা কি খালি গান গেয়ে মেয়ে দেরকে বিরক্ত করার জন্য দিয়েছেন??
কিছুই বললাম না আমি । চুপ করে থাকলাম কিছুক্ষণ । আমাকে চুপ থাকতে দেখাটাও উনার পছন্দ না । আবার শুরু করলেন ঘ্যান ঘ্যান
-চুপ করে আছিস কেন?
-আসলে তোর সামনে আসলে কেন জানি আমার মুখে আর কথা থাকে না । চল বিয়ে করে ফেলি ।
-কি ? কি বললি??
-না কিছু না ।
-আমি কিন্তু শুনেছি তুই কি বলসোস ।
-শুনলে আবার জিজ্ঞেস করস কেন??
কিছু বলল না । গালে একটা থাপ্পড় দিয়ে চলে গেল ।
আমি কিছুই বললাম না । মনও যে খারাপ হল তা কিন্তু না । আসলে এমন কিছু যে হবে তা আমি আগেই জানতাম । জানা ছিল আগেই
তাই তেমন গায়ে লাগল না ।


ও যে আমার প্রথম প্রেম তাও কিন্তু না ।এর আগেও বেশ কয়েকজনকে ভাল লেগেছিল । ভাল লাগাকে প্রেম বললে অবশ্যই ওর সিরিয়াল তিন কিংবা চারে থাকবে । তবে ভালবাসা এইটাই প্রথম । আসলে ইউনিভার্সিটিতে যখন ওকে প্রথম দেখি,তখনই প্রেমে পড়ে যাই বললে সেইটা হবে ডাহা মিথ্যা কথা ।আর আমি মিথ্যা কথা একেবারেই পছন্দ করি না ।যাই হোক ওর ব্যাপারে তেমন একটা ইন্টারেস্ট ছিল না। তাই তেমন কিছু জানতাম না । আসলে জানার আগ্রহই বোধ করি নাই ।এমনকি নামটাও জানতাম না । ও যে খুব সুন্দরী তাও না ।ওর থেকে আরো অনেক সুন্দরী আমাদের সাথে পড়ত,এখনো পড়ে । তবে এখন আমার ওকেই ভাল লাগে ।আহামরি সুন্দরী হয়ত না,তবে একদম ঠিকঠাক ।প্রথমে তেমন কিছুই মনে হয় নাই । আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওকেই আমার দরকার । আসলে সুন্দরী মেয়েদের সাথে ফ্লার্ট করা যায় । তবে ভালবাসতে হলে হয়ত ওর মতই কাউকে লাগে ।আর তাই আমার একশোটা ফারিয়ার(ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে) দরকার নাই । একটা চৈতিই যথেষ্ট । প্রথম যেদিন থেকে ওকে ভাল লাগা শুরু
হয় তা নিয়ে বলি,


ইউনিভার্সিটি তে কয়েকদিন ক্লাস করেছি । তার কিছুদিন পরের কথা । খুব সম্ভবত বর্ষাকাল তখন ।অনেক বৃষ্টি পড়ছিল । ক্লাসে যাব কি যাব না চিন্তা ভাবনা করছিলাম ।শেষমেষ ভাবলাম ক্লাস না করলেও ক্যাম্পাস থেকে একটু ঘুরেই আসা যাক ।
মাঠে দাঁড়িয়ে একা একা ভিজা যাবে । আর ব্যাঙের ডাকও
শোনা যাবে ।
আমার খুব পছন্দের শব্দগুলোর একটা হল ব্যাঙের ডাক ।অন্তত এইটা শোনার জন্য হলেও যাওয়া দরকার ।
বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজতে ভিজতে ।আমার মেস থেকে দশ মিনিট লাগে হেঁটে যেতে । তবে টেম্পুতেও যাওয়া যায় ।
টেম্পুতে উঠতে ইচ্ছে করছিল না ।তাই হেঁটেই যাব সিদ্ধান্ত নিলাম । বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি । আমার শার্ট প্যান্ট সব ভিজে
যাচ্ছে ।ব্যাগ ও আনি নাই ।এমনকি মোবাইল ও রেখে এসেছি । কারো যে আমাকে খুব দরকার তাও না । সবার সাথে
দেখা হলে কথা হয় এই যা । এর থেকে বেশি বন্ধুত্ব তখন কারো সাথে ছিল না ।সহজে তখন কারো সাথে মিশতে পারতাম না ।
যাই হোক ভিজতে ভিজতে কাক ভেজা হতে হতে মাঠে চলে আসলাম । মাঠের পাশে একটা পুকুর আছে । ঐ পুকুরের পাশে বসতে ইচ্ছে করছিল ।বসে দেখতাম বৃষ্টির পানি পুকুরে পড়লে কিভাবে ঢেউ এর মত করে তরঙ্গ আকারে চারপাশে ছড়িয়ে পড়ে ।

রবিদার কেয়াপাতার কবিতাটা মনে পড়ছে। দুই লাইনই জানি ,
''কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে
তাল দিঘীতে ভাসিয়ে দিব,চলবে দুলে দুলে ''
তবে বসব না । দূর থেকে দেখতেই অনেক সুন্দর লাগছে ।হাঁটতে হাঁটতে কল্পনার চোখে দেখতে পেলাম
যেন আমার গ্রামে চলে এসেছি । ছোট্ট ছেলে তখন আমি । মাঠে দাঁড়িয়ে দেখতাম দূরের পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা দুইটি খেজুড়ের গাছ ।তার পাশে পুকুর । পাশে ব্যাংগুলা বড্ড ডাকাডাকি করত ।একটা ছড়াও মনে পড়ল ।
''-একটা কথা,
-ব্যাঙের মাথা,
-কেমন ব্যাঙ?
-সরু ব্যাঙ
-কেমন সরু?
-মিহি সরু
-কেমন মিহি?
-তাঁতীর মিহি
-কেমন তাঁতী?
-বামুন তাঁতী
-কেমন বামুন?
-ভাট বামুন
-কেমন ভাট?
-আচ্ছা ভাট
-কেমন আচ্ছা ?
-বাঁদর আচ্ছা
-কেমন বাঁদর?
-বনের বাঁদর
-কেমন বন?
-সুন্দর বন
-কেমন সুন্দর?
-খোকার মতন
-এই খোকাটা কাদের?
-কপাল ভাল যাদের...


এই ছড়াটা মনে পড়ে যাওয়ায় হয়তবা আপন মনেই বলতে শুরু করেছিলাম ।ভেবেছিলাম পুরা মাঠ জুড়ে আমি একা ।
হঠাৎ পিছন থেকে খুব সুন্দর হাসির শব্দ শুনে চমকে গেলাম ।
-মজার তো!
পিছনে তাকিয়ে দেখলাম তাকে । বৃষ্টিতে ভিজে গেছে । তবে যেরকম বৃষ্টি পড়ছে তাতে সে অনেক আগে আসল না মাত্র আসল
বুঝা গেল না ।আমি আসলে নিজের মাঝে এতোটাই ডুবে গেছিলাম কিছু খেয়াল করি নাই ।
-না মানে আসলে .........
-হয়েছে আর মানে মানে করতে হবে না ।এমন বৃষ্টির দিনে কি আর কবিতা বা গান না গেয়ে থাকা যায় ?আমার নিজেরই তো গান
গাইতে ইচ্ছা করছে ।
বলে কোন কথা বলার সুযোগ না দিয়ে মৌসুমি ভৌমিক এর একটা গান শুরু করল ,

''আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে,
নীল জল দিগন্ত ছুয়ে এসেছো ।

আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে,
বহুদূর বহুদূর হেটে এসেছো।
আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে;
কখনো রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে।
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে,
আমাকেও সাথে নিও, নেবে তো আমায়?
বলো নেবে তো আমায়?

কেন শুধু ছুটে চলা, একে একে কথা বলা;
নিজের জন্য বাচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে;
কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে;
বলো কোথায় গিয়ে?

আমি শুনেছি তোমরা নাকি, এখনো স্বপ্ন দেখো;
এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে;
মানুষের বাচামরা এখনো ভাবিয়ে তোলে,
তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে।

আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ,
তোমাদের কাছে এসে দু’হাত পেতেছি;
আমি দু’চোখে গহ্বরে, শূন্যতা দেখি শুধু;
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা।

তাই স্বপ্ন দেখবো বলে,
আমি দু’হাত পেতেছি''

তখন মনে আছে পুরো মাঠে আমরা দুজন আর কয়েকটা
ব্যাঙ ছাড়া কেউ নেই ।আমি আসলে কক্ষনো কল্পনা করি নাই আমার সাথে এমন হবে । আমার পাশে বসে কেউ দাঁড়িয়ে কেউ বৃষ্টিতে
ভিজতে ভিজতে আমাকে এভাবে গান শোনাবে ।তাৎক্ষনিক ভাবে প্রেমে পড়ে গেলাম । ওকে নতুন ভাবে দেখতে শুরু করলাম ।
আসলে ওইদিন ওকে যেরকম সুন্দর লাগছিল তেমন আর কখনোই লাগে নাই ।প্রতিমা টাইপের কিছু একটা বলা যায় । তারপর অনেক্ষন
দুইজন চুপ করে বসেছিলাম । তারপর ধীরে ধীরে কথা বললাম । ওর ব্যাপারে অনেক জানলাম, ওও আমার ব্যপারে জানল । তারপর আমরা আসলে খুব ভাল বন্ধু হয়ে যাই । এভাবেই তিন বছর কেটে গেল । কখনো ওকে কিছু বলা হয় নাই । আজকেই প্রথম ওকে
কিছু বললাম । আর তার ফল হইলো কি?ঠাটানো একটা থাপ্পড় । ভাগ্য ভালো আশে পাশে কেউ ছিল না ।


আমি জানি থাপ্পড় টাপ্পড় যাই দেক ও আমাকে ভালবাসে ।এক প্রকারের বিশ্বাসই বলা যায় । মন থেকেই আসলে কথাটা আমি বিশ্বাস করি । বিশ্বাসটা কোথা থেকে আসল তা অবশ্য জানি না । তবে এইটাই সত্যি । মানে অন্তত আমার কাছে সত্যি ।

ঐ ঘটনার পর কয়েকদিন আর ওর সামনে যাই নাই ।ওর সাথে যেন দেখা না হয় এ জন্য বেশ কয়েকটা ক্লাস মিস দিতে হয় ।তবে কতই বা এড়ানো যায় ? এ ঘটনার পর প্রথম যেদিন দেখা হইল আমাদের ,ওইদিন আমি আর ও যেন কেউ কাউকে চিনি না । আমি মনে করলাম হ্যা । এইটাই হয়ত ভাল । ও হয়ত সময় নিচ্ছে । নেক সময় নেক । মনে মনে খুশিই হলাম । ও আমার জন্য এতটা সময় ব্যয় করছে! আমি ভাবতাম হয়ত ওর ম্যাচিউরিটির পরিচয় পেলাম । সময়টা তখন এমনই ছিল যে ও যাই করত তাই আমার ভাল লাগত ।ওর ব্যপারে ভাবতেও ভাল লাগত ।ভাল লাগত আসলে না, ওকে নিয়েই তো ভাবতাম ।
ওর সাথে দেখা হত কথা হত না,এই জিনিসটাই আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক ছিল । রাতে ঘুমাতে পারতাম না । ওর কথা ভেবেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম । কিন্তু আমার খুব সকালে ঘুম থেকে উঠার অভ্যাস । ভোরের দিকে হয়ত ঘুম আসত । কিন্তু ছোটবেলায় একটা জিনিস নিয়ে নিজের সাথে বাজি ধরেছিলাম যে যত রাতেই ঘুমাই না কেন আমাকে সকাল ৮ টা বা এর কাছাকাছি সময়ের ভিতরেই উঠতে হবে ।১৫ মিনিটের বেশি এদিক সেদিক হওয়া যাবে না । ঠিক কি কারণে জানি না,হয়ত বা মনে নেই । তবে এখনো সে অভ্যাসটা রয়ে গেছে ।দেখা গেল ভোর ৩ টায় ঘুমালাম কিন্তু ৮ টা বাজে উঠলাম । মাঝে মাঝে ৫ টাও বাজত। ঐ কয়েকদিন প্রায়ই এমন হত ।এবং ওইটাই ছিল আমার জীবনের সবচাইতে সুন্দর সময় । ফলে চোখের নিচে কালি পড়ে গেল,গাল ঝুলে গেল । আয়নার সামনে নিজেকে চিনতে পারতাম না মাঝে মাঝে । কিন্তু তখন কখনো এমন কোন রাত পার করি নাই যে ওর কথা ভাবি নাই । ভাবতাম আর কী?ছোট্ট একটা স্বপ্ন । ঐ একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দেখতাম । ছোট্ট একটা ঘর,তার মাঝখানে বিশাল এক টিভি । তাতে আমি আর আমার ছেলে মেয়ে একসাথে সিনেমা দেখছি । আর মাঝে মাঝে উনি এসে আমাদের সাথে যোগ দিচ্ছেন । উনার তো অনেক কাজ তাই বেশি সময়ও দিতে পারতেন না । এই জাতীয় ছোট খাটো স্বপ্ন দেখতাম । এইটাই আসলে আমার জীবনের ইচ্ছে ছিল তখন । ছাত্র হিসেবে ভাল ছিলাম ,তবে টাকা পয়সা কিছুর জন্য আমার চিন্তা ছিল না।টিউশনি করাতাম ।চলার মত টাকা পয়সা হয়ে যেত।অনেক ভাল ছাত্র হলেও ভবিষ্যতে বড় কিছু হবার স্বপ্ন আমি দেখি নাই । আমি আমার ঐ ছোট্ট সংসারের কথা ভাবতাম সারাদিন । আসলে স্বপ্ন যে আমি ঘুমিয়ে দেখতাম তা না । স্বপ্নটা জেগে জেগেই তৈরি করতাম ।


একদিনের কথা । ওর এক বান্ধবী আমাকে ডাকল । ওর বান্ধবীও আমার ক্লাস মেট ছিল । যাই হোক এসে বলল
-কি ব্যপার কি খবর তোমার?
-ভালই । তোমার কি খবর ।
-হু আমারো ভাল ।
-শুনো চৈতি তোমাকে এটা দিতে বলেছে ।
বলে সে আমাকে একটা চিরকুট ধরিয়ে দিল । আমি খুব খুশি হয়ে গেলাম ।যাক এতদিনে হয়ত ওকে নিজের করে পাব ।ভেবে ফেললাম অনেক কিছুই ।কিছুক্ষণের জন্য আমি ''টপ অফ দা ডে'' ছিলাম । তাই ভাবলাম এখন আর পড়ব না ।যতক্ষন না পড়ব ততক্ষণই আমি টপ অফ দা ডে থাকব । ভেতরে ভেতরে একটা উৎকণ্ঠা কাজ করছে ।এই উৎকণ্ঠাটাও মধুর । এত সহজে নষ্ট করা ঠিক হবে না ।কি লিখতে পারে ও। সারাক্ষণ এইটাই ভাবলাম ।মেসে এসেও ভাবলাম আর ভাবলাম । শেষে আর থাকতে না পেরে খুলেই ফেললাম ।সাথে সাথেই যেন আমার পা থেকে মাটি সরে গেল ।মুখ থেকে মনে হল সব রক্ত সরে গেল ।ওইটা কয়েক মুহূর্তের জন্যই । তারপর স্বাভাবিক হয়ে গেলাম । ভান ধরলাম যেন আমার কিছু হয় নাই । ভাগ্য ভাল রুম মেটরা ছিল না । চিরকুটে অনেক বড় বড় করে লেখা ছিল



NO
ভাল মত খুঁজে দেখলাম আর কিছু লেখা আছে কিনা । নাহ!একদম কিচ্ছু নেই ।পুরোটা ফাঁকা ।

আসলে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম । স্বপ্নটা ভেঙ্গে যেতে বেশি সময় লাগে নাই ।আমি অনেক বেশি বাস্তববাদী একটা মানুষ । তাই খুব আশাহত হলেও কিছুটা পরে মেনে নিয়ে ছিলাম ।অদ্ভুত ব্যপার তার পরের দিনই আমি একটা স্কলারশিপ পেয়ে গেলাম । অস্ট্রেলিয়া যাবার । জীবনে যা কিছু জমিয়েছিলাম তা দিয়ে বিদেশ চলে যাব ঠিক করেছিলাম । কয়েকমাস ধরেই কেন জানি টাকা জমাচ্ছিলাম ।হয়ত বা ছোট্ট সংসারের জন্য । কিন্তু এখন আর কিছুই আসে যায় না । আমাকে খুব দ্রুতই এ শহর ছেড়ে চলে যেতে হবে । চৈতির কাছ থেকে অনেক দূরে চলে যেতে হবে ।
যাব আমি চলে যাব ।

দশ বছর পরঃ
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে দাঁড়িয়ে আমি । পাশে আমার ছেলে নীল আর মেয়ে চৈতি আমার হাত ধরে আছে । জীবনে প্রথম বারের মত ওরা বাংলাদেশে আসছে । নামার সাথে সাথে চৈতি আমাকে বলল
-বাবা এত গরম কেন ?


আমি কিছু বললাম না , খালি হাসলাম । মাথার ভেতর কে জানি গান গাচ্ছে,
(আমি শুনেছি সেদিন তুমি .........................................................)
'

(গল্পের শেষ দিকে এসে আর ধৈর্য ধরে রাখতে পারি নাই ।তাই দ্রুত শেষ করে দিয়েছি । এই গল্পের শেষ অনেক গুলা । তার ভিতর থেকে একটা বেছে নিলাম । অবশ্যই এইটা হ্যাপি এন্ডিং না । হয়ত আসল চৈতির বিয়ে হয়ে গেছে । কিংবা কে জানে ও হয়ত মারা গেছে ।আমি চাইলে দুইজনকে মিলিয়েও দিতে পারতাম ।কিন্তু আমি কিছুই করলাম না । কারণ হ্যাপি এন্ডিং শুধু সিনেমা আর গল্পে হয়। আমার জীবনে যেমন হ্যাপি এন্ডিং বলতে কিছু নাই । সেইরকম এই গল্পের ও কিছু নাই । )
:):DB-) )
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×