somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেই বলছি - "শাহবাগ নিয়ে মজা করবেন না।"

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা রাজপথে আন্দোলন করে একের পর এক দফায় দফায় দাবী দিয়ে মিছিল করবো, স্লোগান ধরবো, রাতের পর রাত শাহবাগে নির্ঘুম সময় কাটাবো আর আপনি তা দেখে মজা নিবেন এবং ভাববেন যে আপনার পরবর্তী জয় সু-নিশ্চিত...এটা ভাবলে বিরাট ভুল করবেন আপনি। আমাদেরকে মূলা ঝুলিয়ে রাখবেন আর তা আমরা জনগন কখনও বুঝবোনা এটা ভুলেও মাথায় আনবেন না। আমরা আপনার কাছে কিছু দাবী নিয়ে শাহবাগে দিনের পর দিন পড়ে আছি কিছু আশার আলো দেখবো বলে।

আপনি আপনার বাবার হত্যাকারীদের কে ফাঁসিতে ঝুলিয়েছেন সংসদে ইনডেমনিটি আইন বাতিল করে। কিন্তু আমাদের বাবা- মা –ভাই- বোনের হত্যাকারী রাজাকারদের ফাঁসি দিতে কেন এত দেরি করছেন??? আজ আমাদের বাবা-মায়ের সেই হত্যাকারীদের বিচার চাইতে হবে কেন? তাদেরকে ফাঁসি না দিয়ে কেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল?? কেন আমাদের রাজপথে নামতে হয়েছে??? রাজপথে যখন নেমেছি তখন দাবী আদায় করে তবেই বাসায় ফিরবো-মনে রাখবেন।

সেই রাজাকারদের বাঁচাতে আজ জামায়েত শিবির মরিয়া হয়ে হরতাল এর নামে গাড়ী পড়ানো, ভাংচুর, খুন, রাহাজানি করে জনজীবন দুর্বিষহ করে তুলছে। তারা দেশের জাতীয় পতাকা ছিঁড়ে টুকরা টুকরা ও শহীদ মিনার ভেঙ্গে চুরমার করে দিলো। অথচ আপনি প্রধানমন্ত্রী তা চেয়ে চেয়ে দেখলেন, দেখল বাংলার জনগন। আপনি না প্রধানমন্ত্রী??? তবে একটি দেশের পতাকা কে দ্বিখণ্ডিত করার মত ধৃষ্টতা ও রাষ্ট্রদ্রোহিতা একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে আপনি কিভাবে সহ্য করে আছেন আমাদের বোধগম্য নয়। কেন তাদের কে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিতে আপনি ভয় পান??? আপনি কি শাহবাগে লক্ষ জনতার কণ্ঠ শুনতে পান নি? আপনি কি আমাদেরকে দেখে সাহস পান না মোটেও??? আপনি কি আমাদের চাওয়া বুঝতে পারেন না? আমাদের চাওয়া আপনি বুঝলে, আমরাও আপনার চাওয়া বুঝে নিবো। আপনাকে কিছু চাইতে হবেনা-এমনিতেই পেয়ে যাবেন। তবে কেন আজ ১৯ দিন পর এখনও সেই একই স্লোগান দিতে হচ্ছে আমাদের??? এখনও কোনও কিছু নিয়ে কোনও অগ্রগতি হচ্ছেনা কেন??? কেন আমরা এখনও জামায়েত শিবিরের অযৌক্তিক হরতাল কে সহ্য করবো??? আর কতদিন???

এত কেন এর উত্তর আপনি কি দিবেন আমাদের???

আমরা সাধারন জনগন এত কিছু বুঝিনা, এত রাজনীতি আমরা বুঝতে চাইও না। আমরা জানি শুধু আমাদের দাবী আদায় করে নিতে। আমরা একটি কথা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, শাহবাগের আন্দোলন নিয়ে দয়া করে আমাদেরকে আপনি হতাশ করবেন না। তানাহলে, তার পরিনামে আপনাকেও হতাশ হতে হবে অদূর ভবিষ্যতে।

(অবিলম্বে কাদের মোল্লা সহ সকল রাজাকারদের দ্রুত ফাঁসিতে ঝুলিয়ে জামায়েত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হউক... )
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×