আগামীকাল (২৮/১১/২০০৯) পালিত হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ইবাদাতগুলোর একটি 'ঈদুল আযহা ' বা 'কোরবানীর ঈদ ' । মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আঃ) এর আল্লাহর প্রতি আনুগত্যের এক অনুপম নিদর্শন হল - বৃদ্ধ বয়সে প্রাপ্ত নিজের নয়নের টুকরা হযরত ইসমাঈল (আঃ) কে আল্লাহর আদেশে কোরবানী করতে যাওয়া । শিশু হযরত ইসমাঈল (আঃ) এর একনিষ্ঠতাও এক্ষেত্রে লক্ষ্যণীয় । পরবর্তীতে আল্লাহর আদেশে হযরত ইসমাঈল (আঃ) এর পরিবর্তে দুম্বা কোরবানী হয় । সেই থেকে সকল পূর্ণ-বয়স্ক সামর্থবান মুসলিমের উপর পশু কোরবানী করা ফরয করা হয়েছে ।
তবে এ কোরবানীর মূল উদ্দেশ্য কিন্তু পশু কোরবানী নয় বা পশুর গোশত খাওয়া নয় , বরং মনের পশুকে হত্যা করে মানবীয় গুণাবলী অর্জন করা । এদিকে সকলের নজর দেওয়া উচিৎ ।
আবার, ইদানীংকালে বড় লোকদের মধ্যে প্রতিযোগীতা করে একে অপরের চাইতে দামী পশু ক্রয় করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা কোরবানীর মূল আদর্শের সম্পূর্ণ পরিপন্থি ।
পশু কোরবানীর পর এর বর্জ্যগুলো ঠিকমতো নিষ্কাশনের দায়িত্বও আমাদের । তা নাহলে আমাদের চারপাশের পরিবেশই বিপন্ন হবে ।
পরিশেষে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ।
** ব্লগে আমার পূর্ববর্তী পোস্টসমূহ**
১) আমরা কোন দিকে যাচ্ছি ? ? ?
২) জন্মদিন কী শুধুই একটি দিবস ? ? ?
৩) সাবাস বাংলাদেশ !
৪) ইংল্যান্ডে উচ্চশিক্ষা বা স্কলারশিপ ? ভাল করে যাচাই করে নিন ।
৫) গ্লানিমোচনের পথে একধাপ, যেতে হবে বহুদূর ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


