অনাদিকাল ধরে ক্রমাগত
আমাদের চাষাবাদ চ’লে
সৌরালোক আর মায়াবী বাতাসের ভাঁজে
এ নরম মৃত্তিকায় ।
পৃথিবীর পিঠে নিত্য বেড়ে উঠে
মমতার ফসল,
হেসে খেলে গেয়ে তারপর একদিন
বীজ রেখে
ঝ'রে পড়ে রূপকথার ইতিহাসে ।
প্রোথিত বীজ,
ভূমি থেকে আকাশে মাথা তুলে উঠে একদিন;
তারপর বেড়ে উঠে
আবারো হেসে খেলে
সৌরালোক আর মায়াবী বাতাসের ভাঁজে
এ নরম মৃত্তিকায় ;
অনন্ত দিন-রাতি
চাইলেই একচ্ছত্র চাষবাস
আর হয়ে উঠে না
ক্ষয়ে পড়া কাঠামোর নিদারুন অক্ষমতায় ।
তাই বীজটিকে রেখে যেতে হয় শুধু
ভবিষ্যতে ছুঁড়ে দেবার প্রত্যাশায় ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




