somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়িটি দখল হয়ে গেলো, এখন আমরা কী করবো?

২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব অসহায় অবস্থার মধ্য দিয়ে সময়টা যাচ্ছে আমাদের। কী করবো কোথায় যাবো কিছু বুঝতে পারছি না।

দয়া করে ধৈর্য সহকারে বিষয়টা একটু পড়বেন।

আমার মায়ের এক চিলতে জমিতে(ঢাকার হাতিরঝিল প্রকল্প সংলগ্ন)টিনশেডের একটা ঘর করেছিলাম আমরা। আমার মা-বাবা থাকতেন সেখানে আর ছিলো কিছু ভাড়াটিয়া। আমাদের আড়াই কাঠা জমি ও আমার খালার দেড় কাঠা জমি মিলে একত্রে বাড়িটা করেছিলাম আমরা।
একসাথে হোল্ডিং করা এবং বিদ্যুৎ, পানি লাইনও আমাদের একসাথে করা। এ জমিটা ৩০ বছর ধরে ক্রয় করা এবং সকল প্রকার খাঁজনা, বিদ্যুৎ-পানি বিলও সময়মতো পরিশোধ করে আসছি।

ঈদের কয়েকদিন আগে এক ব্যক্তি (সঙ্গত কারণে নাম প্রকাশ করছি না) তার দলবল সহ আমার মায়ের বাড়িটা দখল করে নেয়। আমার মায়ের বসবাসকৃত কক্ষ লুটতরাজ করে তালা লাগিয়ে দেয়। আমার খালার অংশ বাদে আমার অংশটা দখল করে নেয়। এবং সাথে সাথে ১৪৫ ধারা নোটিশ আমাদেরকে জারি করে। অথচ তার ক্রমাগত হুমকির মুখে আমরাই ১৪৫ ধারায় পিটিশন করেছিলাম। এবং পুলিশ সে স্থানে শান্তি শৃংখলা বজায় রাখার নোটিশও দখলকারীকে প্রদান করেছিলো।

তদন্তকারী পুলিশের পরামর্শে এই কাজ করেছে বলে আমরা জানতে পারি। দখল এর সময় এবং পরে থানা-পুলিশের সাথে যোগাযোগ করে কোন ফল পাইনি আমরা।

আমার মায়ের জমির পাশে একজনের জমি ছিল ২.৫ কাঠা যা আমার বাবা ২৩ বছর পূর্বে বিক্রি করেন। তিনি দীর্ঘ ২৩ বছর টিনশেড ঘর বানিয়ে বসবাস করেন। কোন সমস্যা হয়নি। হাতিরঝিল রাস্তা হওয়াতে তার বাড়ি ২০০৭ সালে সেনাবাহিনী তত্ত্বাবধানে অধিগ্রহণ হয়। সে তার বাড়ির টিন-বাঁশ-কাঠ ইত্যাদি খুলে নিয়ে চলে যান। আমার মা এবং খালার বাড়িটি আল্লাহর রহমতে থেকে যায়।

দীর্ঘ ৫ বছর পর এসে সে লোকের প্রতিনিধি পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তি আমার মায়ের বাড়িটি তার বলে দাবী করে। তিনি নাকি বায়নাসূত্রে জমিটির মালিক। আমরা যতই তাকে বুঝাতে চাই আমার মা এর জমি আর বাবার জমি আলাদা। দলিল আলাদা, সিটি দাগও আলাদা। সে তা বুঝতে নারাজ। সে বলে তার বায়নাকৃত জমিটি অধিগ্রহন হয় নি। তার জমি কোথায় যাবে? যেহেতু আমার বাবার কাছ থেকে জমিটি ২৩ বছর আগে কেনা হয়েছিলো তাই তার স্ত্রীর কাছ থেকেই সে ক্ষতিপূরন হিসেবে তা জোর করেই নিবে। প্রথম দিকে সে টাকা পয়সা দিলে দাবী ছেড়ে দেবে বলেছিলো। কিন্তু আমরা তা দিতে অপারগতা প্রকাশ করায় সে আরো হিংসাত্মক হয়ে যায়। আমরা স্থায়ী/অস্থায়ী ইনজাংশন এর জন্য আবেদনও এর মধ্যে করেছিলাম আর ১৪৫ ধারায় পিটিশন তো ছিলই। কিন্তু সে সব আইন-আদালত-থানা পুলিশ তোয়াক্কা না করে বাড়িটি দখল করে নিয়েছে। আমার মা বা পরিবারের কোন সদস্যদের এলাকাতেই ঢুকতে দিচ্ছে না। এলাকার রাজনৈতিক গ্রুপ এর আড্ডা এখন আমার বাড়িতে, পুলিশরা আমার করা কষ্টের বাড়িতে বসে খিঁচুড়ি রেঁধে দখলদারদের সাথে বসে খাচ্ছে।
দখলকারী কর্তৃক জীবনের হুমকি, মিথ্যা মামলা দেবার ভয় এবং বাড়ি হারিয়ে ভীষন অসহায় অবস্থায় দিনাতিপাত করছি আমরা।

এ অবস্থায় আমরা কী করতে পারি কিছুই বুঝছি না। আপনাদের সু-পরামর্শের প্রত্যাশা করছি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১:০১
১৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×