somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াশিংটন ডিসি'র আকাশে শাদা কালো রোদ-৪

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে আমাদের ল্যাবে এসেছিলেন ইউসি সান দিয়েগো'র প্রফেসর ড. জুলিয়ান স্রোয়েডার, যিনি এই মুহুর্তে পৃথিবীর অন্যতম সেরা একজন প্লান্ট সায়েন্টিস্ট, একই সাথে এমেরিকান সোসাইটি ফর প্লান্ট বায়োলজির প্রেসিডেন্ট।
পরিচিত হতে গিয়ে বিনয়ের সুরে বললাম -আমি একজন সামান্য গ্রাজুয়েট স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে। সাথে সাথে আমাকে অবাক করে দিয়ে বললেন-
– ভুল। তুমি সামান্য কেউ নও। আমি প্রমাদ গুনলাম, মনে মনে শুধালাম বলে কী? !
একটু থেমে বললেন, তুমি নিশ্চই জানো এখন পৃথিবীর সেরা ইনভেনশন গুলো আসে এই গ্রাজুয়েট স্টুডেন্টদেরই হাত ধরে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা শুধু মেন্টরের ভূমিকা পালন করে থাকি।

এরপরে আমাকে জিজ্ঞেস করলেন- আমি কোন দেশ থেকে এসেছি। বললাম- আমি এসেছি বাংলাদেশ থেকে।
শুনেই বললেন ওহ, তুমি জেবা ইসলাম কে নিশ্চই চেনো। বললাম অবশ্যই, উনি আমার আন্ডারগ্র্যাড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
-ও তাই! আমি জানি ও খুব ভালো কাজ করে সল্ট টলারেন্স রাইস নিয়ে। আমি প্রাউড ভঙ্গিতে মাথা নাড়লাম।
-তোমাদের কৃষিবিশ্ববিদ্যালয়েও অনেক ভালো গবেষনা হয়, তাইনা? আমি বললাম জ্বী, একারনেই আমরা এখন নিজেদের প্রয়োজন মিটিয়ে অন্যদেশে রাইস রপ্তানি করে থাকি।

-তোমাদের গভর্নমেণ্টের উচিত এই খাতে আরো ইনভেষ্ট করা, এইবারও আমি মাথা নাড়লাম, তবে মন খারাপ করে।। কে শোনে কার কথা… মনে মনে ভাবলাম ভুল ভাবছেন মি. শ্রোয়েডার—আমাদের শিক্ষকরা গবেষনা করেন নিজের গাটের পয়সা দিয়ে, ইউজ করা পাইপেট টিপস, ফ্যালকন টিউব রিসাইকেল করে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের ৯০ ভাগ শুধু বেতন-ভাতার জন্য…।

বিদায়বেলায় বললাম তোমার কাজের প্রায় সবগুলোই তো ন্যাচার, সায়েন্স কিংবা সেল এ পাব্লিস করা, কীভাবে করো এটা? এবারের উত্তরটিও বেশ চমকপ্রদ। বললেন— আমার গ্রাডস্টুডেন্টরা করে এটা। তবে আমাদের ল্যাবের (ইউসি সান দিয়েগো) অনেক ভালো কাজগুলো কিন্তূ ন্যাচার বা সায়েন্স এ যায়নি—আমরা অন্য জায়গায় পাব্লিশ করেছি।।

সবশেষে বাংলাদেশে যাবার আমন্ত্রন জানালাম—বললেন অবশ্যই যাবো।। আমার এক কলিগ ছিলো বাংলাদেশি বাট আই লষ্ট হিস কন্টাক।।

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×