একটি ইংরেজী মুভি ও আপার পরিচিত একটি গল্প
১৫ ই মে, ২০১২ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল
The Brothers Bloom দেখলাম। IMDb রেটিং 6.9 ।আমার কাছে ছবিটা মারাত্মক ভালো লেগেছে। দুই ভাইয়ের বাটপারির কাহিনী। ছোট ভাই বড় ভাইয়ের কথা মতো কাজ করে আর বড় ভাই তার মাধ্যমে মানুষ ঠকায়। ছোট ভাইয়ের ইচ্ছার কোন মূল্য থাকে না। সে এমন জীবন থেকে মুক্তি চায়। আর মুক্ত হতে গিয়ে আরও বেশী জড়িয়ে পড়ে। হয়তো খুব সাধারন কাহিনী। তবে আমার কাছে সব মিলিয়ে দারুন লেগেছে।
হয়ত নিজের কারো জীবনের সাথে কোথাও মিল আছে। আমার দেখা এমন দুই ভাইয়ের দারুন একটা জুটি ছিলো। বড় ভাইয়ের হাটা পথে ছোটাও হাটত। ছবির কাহিনীর সাথে অমিল হলো ছবিতে নায়ক বাটপারিতে জড়ায় আর সেই দুই ভাই জড়ায় তথাকথিত ছাত্র রাজনীতিতে তথা আধিপত্য বিস্তারের রাজনীতিতে। বড় ভাইকে নিরাপদ রাখতে ছোট ভাই জড়ায় যদিও সে তা পছন্দ করতো না, আর ছোট ভাইকে নিরাপদ রাখতে বড় ভাই আরো গভীর ভাবে জড়ায়।দুজনেই নিজেকে জড়ায় অপর জনকে নিরাপদ রাখতে। যদিও ছবিটার মতো তাদের গল্পের শেষ এতো করুন ছিলো তবে যা ছিলো তাও খুব একটা মধুর ছিলো না।
আশাকরি ছবিটা যারা দেখবেন ভালো লাগবে।
টরেন্ট ডাউনলোড
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১২ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন