যে দেশের স্বরাষ্টমন্ত্রীতে সমস্যা সে দেশের মানুষ হিসাবে কিভাবে আশা করি দেশের পুলিশবাহিনী সমস্যাবিহীন হবে?
না এই আশা করা আমাদের বাড়াবাড়ি। বাড়ী থেকে বের হয়ে, বাড়ীতে ফিরে সবচে খুশী হই "আজ পুলিশের কোন মাইর খাইনি"।
পুলিশের শক্ত ধারলো লাঠিতে আহত হচ্ছে দেশের সব সংবিধান। শিক্ষক থেকে সাংবাদিক। বাকি রইল কে? কে বাকি রইল সে হিসাবে নিশ্চয় সাহারা খাতুনের কাছে আছে। সে হিসাব উনিই করুক। কিন্তু উনি বলেছেন "‘পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে।’
সার্টিফিকেটতো দিতেই হবে। সার্টিফিকেট দিবে দরিদ্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, সার্টিফিকেট দিবে সাংবাদিকরা, সার্টিফিকেট দিবে আদালত পাড়ায় লাঞ্চিত হওয়া বোনটি।
মাননীয় স্বরাষ্টমন্ত্রী আমি ভীষন দুঃখিত আপনাকে মায়ের জাত অথবা বোনের জাত বলতে পারছি না। আপনি কি জানেন আপনি রাস্তায় বের হলে কেউ আপনাকে "মা" বা "বোন" হিসাবে দেখবে না? আপনার কি মনে হচ্ছে না একটা নারী হিসাবে এটা আপনার জন্য খুব লজ্জার।
অবশ্য লজ্জার মাথা খেয়ে ব্রেনও খেয়ে বসে আছেন। তাইতো আপনি বলেছেন "‘এই পুলিশের কাছেই কিন্তু মানুষকে যেতে হয়। যখন তার বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, রাস্তায় এটা বিপদে পড়ে তখন কিন্তু পুলিশের কাছেই ছুটে যায়। তখন কিন্তু কারো মুখে শুনি না এই পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে সবাই যে ভালো হবে, এমন কোনো কথা নয়। তবে আগের চেয়ে অনেক ভালো হয়েছে।’
আপনাকেই বলছি সাহারা খাতুন এটাই পুলিশের ডিউটি। বাংলাদেশের মন্ত্রীদের মধ্যে আপনি বোধহয় সবচেয়ে নির্লজ্জ। এ সার্টিফিকেট দিতে হলে পুলিশের মার খাওয়া লাগে না।
এতদ্বারায় সত্যায়ন করা হচ্ছে যে সাহারা খাতুন, (বাবা মায়ের নাম হবে। নাম জানিনা। কেউ জানলে বসিয়ে দিবো) এর সন্তান, বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রনালয় থেকে কৃতিত্বের সাথে এ যাবতকালে বাংলাদেশের সবচেয়ে বড় বেহায়া এবং নির্লজ্জ মন্ত্রী হিসাবে সাফল্যের সাথে নির্বাচিত হয়েছেন।
সার্টিফিকেট প্রদানকারী বাংলার আমজনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





