somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদার কার্যালয়ে গুলি, পল্টনে প্রতিবাদ সভা

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা। এসময় গেটে অবস্থানরত পুলিশ ও বিএনপি নেতা-কর্মীরা ধাওয়া করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরও দুই রাউন্ড ফাঁকা গুলি করে তারা।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় পল্টনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে রাত ২টায় গুলশান থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা কর্মী ওমর ফারুক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টায় ৩টি মোটরসাইকেলে ৬ জন যুবক বিএনপি কার্যালয়ের সামনে এসে কেউ বুঝে ওঠার আগেই ভবন লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে।

এসময় বিএনপি চেয়ারপারসন এবং তার প্রেস সচিবসহ আরও বেশ কজন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে জানান, দুটি মোটরসাইকেলে করে কতিপয় সন্ত্রাসী ভবনটির দোতলা লক্ষ্য করে গুলি করে। তবে গুলি ভবনের কোথাও লাগেনি।

কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

এ ঘটনার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়েছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, “ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছি।”

গুলশান থানার ডিসি লুৎফর কবির এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, “এটি একটি কূটনৈতিক এলাকা। এখানে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যাবস্থা আগেও রাখা হয়েছিল, এখনও তা বলবৎ আছে।”

তিনি গুলির ব্যাপারে বলেন, “মাটিতে যে দাগ দেখা গেছে, আমাদের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে দেখবেন তা গুলির দাগ কিনা। পরীক্ষা না করে কিছু ই বলা যাচ্ছে না।”

মামলা করার বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও অন্যান্য বিষয়ে তদন্ত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “আমরা শুনতে পেয়েছি তিনটি মোটরসাইকেল গুলশান ৯নং এর দিক থেকে এসে বিপরীত দিকে যাওয়ার সময় দোতলা লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তবে সব কিছুই এখনও তদন্তনাধীন। তদন্তের পর সব বলা যাবে।”

এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল করছেন। উপস্থিত নেতাদের মধ্যে আছেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, খায়রুল কবীর খোকনসহ অনেকে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×