somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকাতেই মারমেইড

২৫ শে জুন, ২০১১ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে উঠতে পারেন। ঢাকা শহরেই আছি তো! পায়ের নিচে বালি-পাথরের মিশেল। সাগরপারের গাছগাছালি চারপাশে। একদিকের দেয়ালে বিশাল এক আয়না। তার সামনে বিশাল এক গাছের গুঁড়ি খোদাই করে বানানো জোড়াবিহীন নৌকায় ভাসছে মোমবাতি। সব মিলিয়ে স্বপ্ন স্বপ্ন একটা পরিবেশ। ২০০৫ সালে কক্সবাজারের কলাতলীতে প্রথম মারমেউড ক্যাফে চালু হয়। ২০০৯ সাল থেকে প্যাঁচার দ্বীপে তারা শুরু করে মারমেইড ইকো রিসোর্ট। বারিধারার কূটনীতিক এলাকার ৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে গত বছরের সেপ্টেম্বর থেকে চালু হয় এটি।

জুস বার
মূল রেস্তোরাঁর বাইরে খোলা বারান্দায় আছে জুস বার। এখানে পৌঁছাতেই আপনাকে স্বাগত জানানো হবে লেমোনেড দিয়ে। ঘাস, লতাপাতার ওপর কাচঘেরা অথবা মাছ আকৃতির টেবিলে বসে চেখে দেখতে পারেন হরেক পদের জুস, চা, কফি, আইসক্রিম। জুস বারের ওপরটা খড়ের গাদা দেওয়া। আর পায়ের নিচে কক্সবাজার এলাকার আবহ।
তিনতলার ছাদের ওপরেও আছে আরেকটি জুস বার। এই জায়গাটি মূলত পার্টির জন্য। তবে এমনিতেও বসতে পারবেন।

অন্দরমহল
মূল রেস্তোরাঁর ভেতরে আস্ত একটা গাছের শিকড় রাখা। বাঁশের চিকের পর্দা দেওয়া প্রতিটি জানালায়। আছে কাগজের খেলনাও। কাঠের সিঁড়িতে আয়েশী পা ফেলে দোতলায় উঠলেই চোখে পড়বে দুটি কনফারেন্স রুম।
আসবাবপত্রের ধাঁচটা সামুদ্রিক। জাহাজের পুরোনো আসবাব জায়গা পেয়েছে প্রচুর।

খাবার দাবার
এখানকার মূল ক্রেতা হচ্ছেন বারিধারার কূটনীতিকেরা। খাবারের পদটাও তাই মিশ্রিত। কন্টিনেন্টালের সঙ্গে এশিয়ান খাবারের পাঁচমিশালি করা হয়েছে। সামুদ্রিক খাবারই বেশি। গরুর মাংস, পনির ইত্যাদি কাঁচা খাবার আসে অস্ট্রেলিয়া থেকে।

এখানকার জুসবারের পানীয়র দাম পড়বে ৬০ থেকে ৩০০ টাকা। চা, কফি পাওয়া যাবে ৮০-২৫০ টাকায়। ইতালিয়ান পাস্তা পাবেন চার পদের, দাম ৬০০-৭০০ টাকা। স্যুপ আছে দুই ধরনের। দাম ৩৯০-৬৫০ টাকা। থাই বিফ সালাদ, বার-বি-কিউ চিকেন সালাদসহ পাঁচ পদের সালাদ পাবেন। দাম ৫০০-৬৫০ টাকা। চিংড়ি ইত্যাদি সামুদ্রিক মাছের প্ল্যাটারের দাম পড়বে ৪০০-৭০০ টাকা।

মুরগির বিভিন্ন পদের দাম পড়বে ৪৫০-৮০০ টাকা। গরুর বিভিন্ন পদের দাম ৬০০-১২০০ টাকা। গ্রিলড চিংড়ির দাম প্রতি ১০০ গ্রাম ৯০০ টাকা। এ ছাড়া টুনা, স্যামন, রেড স্ন্যাপার ইত্যাদি সামুদ্রিক মাছের বিভিন্ন পদ পাওয়া যাবে।বিভিন্ন ডেজার্টের দাম পড়বে ২০০-৪৫০ টাকা। এ ছাড়া মুভেনপিকের আইসক্রিম তো আছেই।
সকাল থেকে গভীর রাত অবধি খোলা থাকে মারমেইড।

(আমি নিজের টাকায় মারমেইডে খাবার যোগ্যতা রাখিনা, তবে এক বন্ধুর সাথে ওখানে খেতে যাবার সৌভাগ্য হয়েছিল)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৪/শেষ পর্ব)

লিখেছেন তাহমিদ রহমান, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৯:৫৪



৪. কুয়াশার ভেতরে ও বাইরে

পরের দুটো সপ্তাহ কেটে গেল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লুকোচুরির মধ্য দিয়ে। শামিত নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করল যে সে ক্যাভেনডিশ ব্যাংকের একজন সামান্য চুক্তিভিত্তিক কর্মচারী মাত্র,... ...বাকিটুকু পড়ুন

×