মোবাইল টয়লেট
০৪ ঠা জুলাই, ২০১১ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেন্টার ফর আরবান স্টাডিজ অ্যান্ড ওয়াটার এইডের সহায়তায় এসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস আরবান-এর বাস্তবায়নে ২০১০ সালের অক্টোবরে শুধু ঢাকা মহানগরীতে ‘মোবাইল টয়লেট’ কার্যক্রম শুরু করে। এই টয়লেট বিভিন্ন গুরুত্বপূর্ণ ৭টি স্থানে চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে, গুলিস্তান পুরাতন সিনেমা হলের সামনে, মিরপুর ১০ ও ১১ নম্বরে। ১ দিনে এই মোবাইল টয়লেটটি ১২০ জন ব্যবহার করতে পারবে। টয়লেট পূর্ণ হলে গাড়িটি স্যুয়ারেজ লাইনের সাথে ফিট করে বর্জ্যগুলো অপসারণ করা হয়। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে মোবাইল টয়লেটের ব্যবস্থা আছে। সে তুলনায় আমাদের দেশে খুবই কম। শহরে দেড় কোটি লোকের স্যানিটেশন ব্যবস্থার জন্য বেসরকারি আরও কিছু সংস্থার এগিয়ে আসা উচিত বলে মনে করেন ‘আরবান’-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা মনে করেন, ঢাকা পৃথিবীর একটি অন্যতম জনবহুল মহানগরী। প্রতিদিন কয়েক লাখ মানুষ বিভিন্ন কাজে রাস্তায় চলাচল করে। এই মহানগরীতে মানুষের চাহিদা অনুসারে পাবলিক টয়লেট নেই। মানুষ বাধ্য হয়ে যেখানে-সেখানে মল-মূত্র ত্যাগ করছে। এটা একদিকে যেমন লজ্জাজনক, অন্যদিকে পরিবেশকেও দূষিত করছে। নারীদের জন্য বিষয়টি আরও সমস্যাসংকুল। যে কারণে অনেকেই বাইরে বের হওয়ার সময় পানি পান করেন না। এটি তাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এ সমস্ত কারণে ওয়াটার এইডের সহায়তায় জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরবান মোবাইল টয়লেট’ সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। এখানে সেবামূল্য প্রতিজন প্রস্রাব ২ টাকা এবং পায়খানা ৫ টাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন