১৯৯২ সালের ১৬ ডিসেম্বর। ২৬ শে মার্চের পর থিকাই কেমন জানি নেশা ধইরা গেছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আর ঘাতক দালাল নির্মুল কমিটির প্রোগ্রামে যাওয়ার। ১৬ ডিসেম্বর ভোরে ঘুম থিকা উইঠা গেলাম শহীদ মিনার। মানুষে গিজগিজ করতেছিল। একটু পরে চারুকলা থিকা আরো বড় একটা মিছিল আসলো। সাড়ে সাতটার দিকে রওনা হইলো র্যালী। জোটের সাথে ছিল মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড।
শহীদ মিনার থিকা বাইর হইয়া একেবারে বেইলী রোড দিয়া ঘুইরা কাকরাইল মসজিদ পার হইয়া শিশুপার্কের সামনে দিয়া শেষে চারুকলায় আইসা র্যালী শেষ হইলো। শেষে ফয়েজ আহমেদ একটা জব্বর বক্তৃতা দিলেন।
এই সময়টায় কোন ঢুশঢাশ হয় নাই। কিন্তু পুরা ব্যাপারটার মধ্যে একটা লাইফ ছিল। যেইটা ১৯৯৪ থিকা জোটের আর কোন কর্মসূ্চীতেই দেখি নাই। সবচাইতে ভালো লাগতো শ্লোগান গুলি -
ধর ধর ধর শিবির ধর
ধইরা ধইরা জবাই কর
ধর রাজাকার
খতম কর
মাবোনেরা হুশিয়ার!
রাষ্ট্রপতি রাজাকার !
এগুলা এখনো মনে মনে গুন গুন করি। তবে এগুলি ছিল মজার শ্লোগান। সবচাইতে টাচি শ্লোগান ছিল -
লাখো শহীদ ডাক পাঠালো সব সাথীদের খবর দে
সারা বাংলা ঘেরাও করে রাজাকারদের কবর দে।
সময় গেছে এরপরে বছর পনের। কত কিছু হইলো। রাজাকাররা ক্ষমতায় গেল। যাদের সেদিন সামনে পাইলে পাড়াইয়া চ্যাটকাইয়া মারা যাইতো ভোটের মাইর প্যাচে তারা গদী পর্যন্ত গিয়া পৌছাইছে। ডিজুস প্রজন্ম গোআর মুখে নুর দেখে, যেই মুখে আমরা জামাতে মুতছিলাম ১৯৯২ সালের ২৬ শে মার্চ প্রেসক্লাবের সামনে। এখনো মুতে ধরলে গোলাম আজমের মুখটা মিস করি। আর ওরা নুর দেখে। ওদের দেখানো হয়। আমরা অক্ষমের মতো চাইয়া দেখি। পেশাগতভাবে শিষ্টতা আমার নর্ম। কিন্তু এগুলা দেখলে আর শিষ্ট থাকতে পারি না। এই স্মৃতিগুলা মাথায় কিলবিল করতে থাকে।
আলোচিত ব্লগ
আহা! নক্ষত্রের পতন! এই ধরাদামের সর্বশ্রেষ্ট খেলোয়াড়ের আজই যেনো ইতি!



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের... ...বাকিটুকু পড়ুন
খুশু: নামাজের প্রাণ
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপ ২০২৬ঃ গোল্ডেন বল মেসিকে না দেওয়া অন্যায়, অযাচিত ও ভুল সিদ্ধান্ত

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার... ...বাকিটুকু পড়ুন
পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন
চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।