somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডন ব্রীজ

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডন শহরে এসেছি তো মোটামোটি কিছুদিন হয়ে গেল। এর মধ্যে নতুন পুরনো অবাক করা এইরকম বেশ কিছু জিনিষ দেখা হয়ে গেছে। এর মধ্যে খুব অল্প কিছু জিনিষই আছে যেগুলো হটাত ধাক্কা দেয়ার মত চমকে দিয়েছে। পৃথিবীর আরো ম্যালা মানুষজনের মতন আমিও লন্ডন ব্রীজের নাম শুনেছিলাম। আর লন্ডন ব্রীজ বলতে দুইটা জিনিষ জানতাম, এক নম্বরঃ এইটা মাঝখান থেকে পাল্লার মতন খুলে আর দুই নম্বরঃ ভাঙ্গা রেকর্ডের লন্ডন ব্রীজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন ...

বৃটিশ মাটিতে পা দিয়ে দেখি দুইটাই ভুয়া, এক নম্বর হল, লন্ডন ব্রীজ বলে আমরা যেটাকে জানি সেটার নাম হল টাওয়ার ব্রীজ আর লন্ডন ব্রীজ হল খুবি সাদামাটা ধরনের রাস্তা টাইপ ব্রীজ। ছয় সাত মাসে আমার খুব কাছাকাছি থাকা সত্বেও আমার ওইদিকে পা মাড়ানো হয় নাই। একবার কি জানি কাজে আমাকে ওইদিকে যেতে হল। (বাই দা ওয়ে, টাওয়ার ব্রীজ আর লন্ডন ব্রীজ খুব কাছাকাছি, হেঁটে ৬-৭ মিনিট লাগে)

কাছে গিয়ে একটা খুব বড়সড় না হলেও একটা ধাক্কা খেলাম। একটা ব্রীজ এত সুন্দর হতে পারে? এত প্রাচীন, এত রাজকীয়, আর এত গাম্ভীর্যপূর্ণ। ঘোরলাগা চোখে পুরোটা দেখলাম, এমাথা ওমাথা হাঁটলাম তাও দেখে আশ মিটে না। এখনো পার হতে গেলে সেই প্রথম রোমাঞ্চের কিছুটা স্বাদ পাই।


লন্ডন ব্রীজ হল এক কালে টেমসের ওপরের একমাত্র ব্রীজ, যেটা এক সময়ে আসলেই ভেঙ্গে পড়েছিলঃ অতঃপর কবিতার জন্ম। আগের ব্রীজটার উপরে বাজার, দোকান, বাড়ীঘর সবই ছিল। ডিকেন্স বা প্রিন্স এন্ড পপার পড়লে কিছুটা ছবি পাবেন। সেবা ক্ল্যাসিকস রক্স!!


কদিন আগে ভাগ্নী আসলো অস্ট্রেলিয়া থেকে, তারে ঘাড়ে তুলে সারা লন্ডন ঘুরো। বেকার মানুষ তো লন্ডন শহরে আর নাই, কি আর করা। তাই এই চান্সে আমারো বিদেশীর চোখে লন্ডন দেখা হয়ে গেল। ওরে নিয়ে গেছিলাম টাওয়ার ব্রীজের টুরে। অষ্ট পাউন্ড খরচ করে যাহা দেখিলাম তাহাতে জান সম্পুর্ণ না ভরিলেও একেবারে আশাভঙ্গ হই নাই। একটা জিনিষ খুবই মজা লেগেছে ভিতরের ট্যুর আর এক্সিবিশনের সব তথ্য থেকে, সেটা হল


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জর্মন বোমারুরা লন্ডন শহরকে তামা তামা করে ফেলেছিল। লন্ডনের পার্লামেন্ট থেকে শুরু করে গূরুত্বপূর্ণ কোন স্থাপনাই বাদ পড়ে নাই। কিন্তু এই বিখ্যাত ও বিশাল এই ব্রীজে একটা বোমাও পড়ে নাই। মজার বিষয় হল জার্মান পাইলটরা এই ব্রীজে বোমা ফেলেনি ঠিকই, কিন্তু সেন্ট্রাল লন্ডনের একদম মাঝে অবস্থিত এই ব্রীজটিকে তারা কমন ল্যান্ডমার্ক হিসাবে ব্যাবহার করেছে, আর সেই হিসাব করে লন্ডনের অন্যান্য অঞ্চলে ক্লাষ্টার বোমা বিতরণ করেছেঃ)


দুটি বিষয়ঃ

১। বোরখা সুন্দরীর ছবি ব্লগসমাজে প্রকাশের অনুমুতি নাইক্কা, তাই ফটোশপিং


২। গত দুই তিনদিন একটা বই পড়ছিলাম, গোরাদের ভারত ভ্রমণের স্মৃতি আবার সামনে চলে আসল। সিপাহী বিদ্রোহের পর এক বচ্চরে দেড় লক্ষ আলেমের ফাঁসী, অসংখ্য হাফিযের হত্যা, ছাপাখানার আবিষ্কারের আগের যুগে পর্বতপ্রমাণ কোরান ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ একত্র করে জ্বালানো, মসলিন শিল্পীদের বুড়ো আঙ্গুল কর্তন... আরো অসংখ্য অবদানের কথা। প্রভুদের পদলেহনের হিসাবটা আর মিলাতে পারি না। মন বড় এলোমেলো...
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

×