পেঙ্গুইনদের ফেস্টিভাল
০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাসা থেকে ভাসমান ভাইয়ের বাড়ির দিকে কেউ যদি রওনা দেন তাহলে মাঝপথে এসে কনফিউজ হয়ে যাবার ভাল সম্ভাবনা আছে। কারন হল, স্ট্যামফোর্ড হিল নামে এই এলাকায় সামনে, পিছনে, ডানে বামে সবদিকে কঠিন দাঁড়ি টুপি দেয়া মানুষজন দেখা যাবে। নতুন মানুষজন দেখে প্রথমে মনে করে এতগুলা হুজুর তো আমাদের দেশেও দেখা যায় না, তবে কয়দিন পুরান হলেই মানুষজন বুঝে যায় যে ইনারা অন্য জাত। তেনারা মুহম্মদী না তেনারা মুসাবী। ইউরোপের সবচেয়ে বড় আর প্রাচীন ইহুদী বসতিগুলোর মাঝে একটা হল এই এলাকা। আর অত্যান্ত ধার্মিক হিসাবে এদের নামডাক আছে। এদের অনেককেই এদের সুন্নতি পোষাকে আর বড় বড় দাঁড়ি গোঁফ আর জুলফিতে দেখা যায়। এখানে বেশকিছু ইহুদী স্কুল (মাদ্রাসা) ও আছে। সেখানে সম্পুর্ণ হিব্রুতে পড়াশোনা হয়। যাই হোক তারা তাদের দুনিয়াতে থাকে আর আমরা ছাপোষা বিদেশীরা আমাদের ধান্দায় থাকি। আজকে গেছিলাম ওই এলাকায় বাজার করতে। দেখি রাস্তাঘাটে জ্যাম। বাস একটু আগাতেই দেখি এক দুই যায়গার রাস্তায় কাজ চলছে আর মেলা যায়গায় এই পেঙ্গুইনের দল ম্যালা আনন্দফুর্তি করছে। বাস টাস ভাড়া করে পোলাপান ঘুরছে, কতগুলো পিকাপের পেছনে ভোমা সাইজের লাউডস্পীকার লাগিয়ে হাউকাউ করছে, আবার দুই তিনটারে দেখলাম বিশাল সাইজের মুখোশ পরে ঘুরছে। তাই বাসায় এসে একটু ঘাটাঘাটি করতেই দেখলাম আজকে বেচারাদের উৎসবের দিন। এই উৎসবের নাম হল পুরিম। পার্সীরা যখন ব্যাবিলন দখল করে নেয়, তখন তাদের নেতা হামান সমগ্র পার্সী সম্রাজ্য থেকে ইহুদীদের নিশ্চিহ্ন করে দেয়ার পরিকল্পনা নিয়েছিল। সেই দুর্যোগ থেকে কোনমতে এইদিনে বেচারারা মুক্তি পেয়েছিল।
মরলে পরে তো খারাবী আছেঃ( করে নিক কয়দিন ফুর্তি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা...
...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন