somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা কাছে থেকে দূরে

১৩ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাইনি আমেরিকায়, কখনো যাবো কিনা তাও জানি না। তবে না গিয়েই এর চেয়ে বেশি কোন দেশ সম্পর্কে বেশি মনে হয় গড়পড়তা আমরা কেউই জানি না। নিউ ইয়র্ক আমাদের ওমুক খালু থাকে বা তমুক বন্ধুর দুলাভাই এত বছর টেক্সাসে ছিল এগুলো হল আমাদের স্বাভাবিক পরিস্থিতি। আর জাদুর বাকসো খুললেই হলিউড প্রোডাকশন (বলিউড না হলে), আর মে ফ্লাওয়ার, জশোহা বৃক্ষের দেশে আর হোটেল গ্রেভার ইন তো সবারই পড়া। তাই মনে হয়েছিল যে মোটামোটি যা পড়া দরকার আমেরিকা সম্পর্কে জনগণ পড়ে ফেলেছেন। তবে কাহানী দেখি এখানেই শেষ হয় নাই।

জনগণ প্লেন নিয়ে বোমাবাজী করার পরেও বাঙ্গালী এখনো আম্রিকা যাইতেছে, আর আম্রিকা বিষয়ক কিতাবাদি লিখিতেছে। বইমেলা শেষ হবার কিছুদিন পরে একটা ইমেইল পেলাম, জনৈকা ইমেইলে জানিয়েছেন আমেরিকা কাছে থেকে দূরে নামে কি জানি একটা বই বের হয়েছে, ওই বইটা আমার ওয়েবসাইটে যেন সংযুক্ত করা হয়। ওই ধাক্কা সামলানোর আগেই দেখি আরেক জনৈকা মেইল করেছেন, যে তিনি বইটা অন্যখান থেকে যোগাড় করে পড়েছেন এবং তার নাকি খুব ভাল লেগেছে, উলটা মাকে নসীহত করিলেন যে, আমি যেন বইটা যোগাড় করে পড়ে নেই। যাই হোক এই ম্যাডাম অনুগ্রহপূর্বক আমারে বইয়ের প্রচ্ছদ স্ক্যান করে পাঠিয়ে দিয়েছিলেন। তাই চুপচাপ সাইটে আপলোড করে দিলাম। আমি মনে করেছিলাম যে লেখিকার পিচ্চিটাইপের ফ্যানক্লাব আছে, তারাই মোটামোটি আমারে ঘুরাচ্ছে। যাই হোক ফাও প্যাচাল।

গত সপ্তাহে দেখি আমেরিকা থেকেই একজন ৩০ কপি বইয়ের অর্ডার দিয়ে বসে আছে, বইয়ের নাম আর কিছু না ু আমেরিকা কাছে থেকে দূরে। আমি তো খোশমেজাজে ঢাকায় জানিয়ে দিলাম। পরে দেখি যে আমার বাপে ঝাড়ি দিচ্ছে, বইয়ের দাম না জেনেই ওয়েবসাইটে বিক্রি কর, জনসেবা করার আর যায়গা পাও না? আমি বললাম কি হয়েছে। পরে শুনি যে বইটার আসল দাম ১২০ টাকা, কিন্তু আরেক যায়গার থেকে খবর পেয়ে আমি লিখেছিলাম ১০০ টাকা। আর ওই লোক ১০০ টাকা করেই কিনেছে। মাঝখান থেকে আমার ৩০*২০= ৬০০ টাকার লসঃ(

আপনারা কেউ পড়েছেন নাকি? দূর থেকেই আমেরিকা দেখি আর কি করা।

!@@!562594 !@@!562595 !@@!562596 !@@!562597, !@@!562598 !@@!562599
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×