উন্নয়নের প্রথম ছোঁয়াঃ গুগল ম্যাপে ঢাকা
জাতি হিসেবে আমরা গরীব, শুধু গরীব না ভয়াবহ গরীব। তবে আমি অর্থনৈতিক তলানীর কথা বলছিলাম না, আমার টার্গেট ছিল প্রযুক্তিগতভাবে আমাদের অবস্থানহীনতা। নতুন কোন প্রযুক্তি বের হলেই দেখা যায় সেটির লাটাভিয়ান অথবা কম্পুচিয়ান ভার্সন বের হয়ে যায় যেটির ব্যাবহারকরারী নিতান্তই হাতেগোণা আর সেদিক থেকে প্রায় তিরিশ কোটি মানুষের ভাষা বাংলার কোন প্রযুক্তি অনুবাদের ক্ষেত্রে দেখা যায় এক দুই যুগ লেগে যায়। এক্ষেত্রে অনেক সময়েই বলা হয়, বাংলাদেশে সফটওয়ার কেনার বাজার নাই, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি খোঁড়া যুক্তি। বিশেষত যেখানে সফটওয়ারের বাজারের একটি বড় অংশ ফ্রি এবং ওপেন সোর্স এপ্লিকেশন দিয়ে ভরা, এবং বেশীরভাগ মেগা কোম্পানীরাই তাদের প্রোডাক্টের ফ্রি ভার্সন ছাড়ে, সেখানে ফ্রি বাংলা প্রোডাক্ট দিয়ে কাস্টোমার আকৃষ্ট করুক, পরে নাহয় ফুল ভার্সন পয়সা দিয়ে কিনতে আকৃষ্ট করবে। তিরিশ কোটি মানুষের বাজার মুখের কথা নয়। সংখ্যার হিসেবে প্রায় আমেরিকার কাছাকাছি আর বিলেতের ছয়গুণ। তবে আজকে একটি বিশাল সুখবর নিয়ে লিখতে বসেছি।
গত বছরের স্বাধীনতা দিবসে মিজাজ খারাপ করে পোস্ট দিয়েছিলাম , ইন্ডিয়ার যদি ডিজিটালি নিখুঁত ম্যাপিং হতে পারে, বাংলাদেশের দোষ কি। এখন সুখবর হল, বাংলাদেশও ম্যাপে চলে এসেছে। আমার পুরোনো পোস্টে গিয়ে ঢাকার আগের ম্যাপের অবস্থা দেখে নিতে পারেন, আর এই পোস্টে আছে নিউ মার্কেট এলাকার ঢাকার ম্যাপ। একদম নিখুঁত ডিটেইল আর ঝকমকা রেজলুশন। গতকাল সারারাত ঘাটাঘাটি করে যা পেলাম তা হল, বাংলাদেশের প্রধান হাইওয়েগুলো ম্যাপিং হয়ে গেছে। ঢাকা আর চট্টগ্রামের মূল রাস্তাগুলো নামসহ ম্যাপিং হয়ে গেছে। তাই এখন Gulshan, Dhaka দিয়ে গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি গুলশানে চলে যাবে। তবে এখনো কাজ যা বাকি আছে তা হল, গলি, তস্য গলিগুলো ম্যাপের আওতায় নিয়ে আসা। অন্যান্য বড় শহরগুলোকে ম্যাপিং করে ফেলা। একই সাথে দেখলাম ঢাকার স্কুল, কলেজ, মসজিদ, শপিং সেন্টার সবগুলোই দিব্যি লেবেল করে দেয়া হয়েছে। অদ্ভুত খুশি লাগছে আজকে।
আশা করি কিছুদিনের ভেতরেই স্ট্রীট ডাইরেকশন আর ফুল স্কেল ম্যাপিং নিয়ে হাজির হবে গুগল বাংলাদেশ। আই অসম্ভবকে সম্ভব করার পেছনে কারা কাজ করেছে আমার জানা নেই। কিন্তু দেশে প্রযুক্তির সাথে যারা সংযুক্ত আছেন, তারা হয়ত জানবেন। আমাদের সাথে কিছু শেয়ার করলে কৃতজ্ঞ থাকব।
ঢাকার গুলশান
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।