বালিকা তোমার মন খারাপ কেন ?
কই নাতো ? কে বলল ?
আমাকে কি সব বলতে হয়
আচ্ছা কি করলে তোমার মন ভাল হবে ?
এনে দিলে লাল গোলাপ নাকি নীলপদ্ম ?
আমার হাতটা ধরে যদি হাটো কিছুক্ষণ
ছায়াঘেরা কোন রাস্তায়
শোনাই যদি তোমায় বনলতা সেন
তাহলে কি তোমার ভাল লাগবে ?
হতে যদি চাই সকল দুঃখের সাথী
জানতে যদি চাই তোমার জমানো সব কথা
যেগুলো শিশির বিন্দুর মত জমানো আছে
তোমার মনের কোনে বলনি কাউকে
তোমার ছোট ছোট দুঃখ , না পাওয়ার হতাশা
যেগুলোর খোঁজ কেউ কখনো করেনি
সেগুলো আমায় বলো
আচ্ছা চলো তোমাকে নিয়ে নৌকায় ঘুরে আসি
ঢেউয়ের দোলায় দোলায় তুমি বলবে
আমি গানের মত মনোযোগ দিয়ে শুনব
তারপর বহমান নদীর স্রোতে
তুমি তোমার দুঃখগুলো ভাসিয়ে দিয়ে আসবে
তোমার মুখে ফুটে উঠবে শীতের সকালের
মিঠে রোদের মত মিষ্টি একটা হাসি
নাকি তোমার কানের কাছে গুনগুনিয়ে
হাজার বার বলবো তোমায় ভালবাসি
বালকের ব্যাকুলতায় বালিকা হেসে উঠল
যেন মেঘ সরে দেখা দিল সূর্যের আলো
বালকের হাতটি নিজের হাতে নিয়ে বলল
আমার হাতটি ধরে বসে থাক কিছুক্ষণ
ভালবাসায় আমার দুঃখ ধুয়ে মুছে যাবে
সাধ্য কি মন খারাপের
তুমি পাশে থাকলে আমায় ছোবে
কিন্তু একটা কথা বলতো
আমিতো এতদিন শুনেছি মানুষ চিৎকার করে
সারাবিশ্বকে জানাতে চায় ভালবাসি
আর তোমার কাছে প্রথম শুনলাম
কেউ ফিস ফিস করে কানের কাছে মুখ এনে
বলতে চায় ভালবাসার কথা
হাসতে হাসতে জিজ্ঞেস করল বালিকা
বালক হাসিমুখে উত্তর দিল
আমি তোমাকেই ভালবাসি বালিকা
তাই লক্ষবার তোমাকেই জানাতে চাই
পৃথিবীর কেউ জানল কিনা তাতে কি যায় আসে
শাহজাহান মমতাজের জন্য তাজমহল গড়েছে
সারা পৃথিবী জেনেছে তার ভালবাসার কথা
কিন্তু যদি সে একবারও মমতাজকে না বলে থাকে
তাকে সে কতখানি ভালবেসেছিল
তবে ঐ অট্টালিকার কি মূল্য আছে
আমি ভালবেসে বিশ্বজয় করতে চাই না
আমি খুব সাধারণ মানুষ
আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে
একসাথে বেঁচে থাকতে চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


