ভাবতে খুব ভাল লাগে
ভাবনার নদী বেয়ে
কোথায় পৌছে যাই
কখনো কোন সমুদ্রতীরে
প্রিয় মানুষের হাত ধরে হেটে বেড়াই
কখনো ফিরে যাই ফেলে আসা দিনগুলোতে
চায়ের কাপ হাতে বন্ধুদের তুমুল আড্ডায়
কখনো মিশে যাই কোন জনসমুদ্রে
ন্যায্য দাবীর শ্লোগানে
ঘোষণা করি একাত্মতা
কখনো চলে যাই ইতিহাসের পাতায়
নিজেকে ভাবি বীর যোদ্ধা
যুদ্ধ করছি , ফিরছি বিজয়ীর বেশে
কখনো হয়ে যাই রূপকথার রাজকন্যা
অপেক্ষা কখন রাজকুমার এসে
নিয়ে যাবে পঙ্খীরাজ ঘোড়ায় করে
কখনো মহাকাশযানে চড়ে ঘুরে আসি মহাবিশ্ব
চাঁদটাকেও ছুয়ে দেই আলতো করে
কখনো ভাবি আমার স্বপ্নের সাজানো সংসার
যেখানে ভালবাসায় ভরা আমার ভুবন
আমায় ঘিরে থাকে প্রিয় সব মুখ
ভাবতে খুব ভাল লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


