সকাল বেলার অফিসের তাড়াহুড়োর গোসলেও মন হঠাৎ হারিয়ে যায় অতীতের কৈশোরে। লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসগুলো সিগারেটের ধোঁয়ার সাথে গোপনে কুন্ডলী পাকিয়ে উড়তে থাকে। সিগারেট ধরানোর বিরতিটাও কমতে থাকে আয়ু কমার দ্্বিগুন হারে।
প্রবাসের অলস দুপুর বেলায় মন কৈশোরের মাঠে মাঠে ছুটে বেড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো যেন দিবা স্বপ্নের মায়াজাল তৈরী করে। হঠাৎ দমকা বাতাসে সে ধোঁয়া সরে যেতেই সংসারের দায়িত্ববোধের ছাড় পোকাঁরা কামড় বসায় মগজের চিলে কোঠায়।
কৈশোর মন আয়নাতে বুড়ো হতে থাকা চোখদুটির দিকে তাকিয়ে থাকে। এক অসময়ে আয়নাটা ঝাপসা হয়ে যায় কোন এক অজানা কারনে। হয়তো এক অস্বাভাবিক কুয়াশায়, হয়তোবা বুড়ো হতে থাকা চোখের কোনে বালি পড়ায়। ইদানিং কেন যে অকারনেই চোখে বালি পড়ে... কে জানে!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


