somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা ও একটি ধোঁয়া ভর্তি ঘর

২৫ শে মার্চ, ২০০৭ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলো আধারি মাখা ঘরটায় ইজি চেয়ারে বসে ইরফান সাহেব ডানহিলের প্যাকেট থেকে আরও একটি সিগারেট ধরালেন। মিউজিক প্লেয়ারে আবিদা পারভিনের সূফি গ্যজল বাজছে। এ্যসট্রে উপচে আছে সিগারেটের উচ্ছিষ্ট ফিল্টারে। হালকা ধোঁয়ার স্তর ঘরটা দখল করে আছে। ইরফান সাহেবের বুকের ভেতরের ধোঁয়ার স্তরটা তার চেয়েও আর একধাপ বেশি পুরু। পাঞ্জাবীর কোনায় চশমাটা মুছে আবার চোখে লাগান ইরফান সাহেব। ভাবেন কিসের এত আবেগ জমে আছে এতোটা বছর ধরে তারে মনের গভীরে। কার জন্য এতটা বছর তিনি অপেক্ষায় আছেন? কার জন্যে? কে সে??

এর উত্তর ইরফান নিজেও জানেন না। শুধু এটুকু জানেন তিনি অপেক্ষা করছেন, যুগের পর যুগ ধরে অপেক্ষা করছেন। সেই বয়সন্ধিকাল থেকে অপেক্ষা। যার জন্য হৃদয়ের সব আবেগ উজার করে দেয়া যায়, যার জন্যে হাসিমুখে হেমলক বিষ পান করতে পারেন, যার জন্য তিনি তার নিজের নয়। যার জন্যে... যার জন্যে তিনি কতটুকু তা প্রকাশ করার ভাষা পৃথিবীতে এখনো আবিষকৃত হয়নি, কখনও হবেও না, হওয়া সম্ভব নয়।

কিন্তু আর কতকাল? আর কতকাল অপেক্ষা করতে হবে?? তার সময়তো ফুরিয়ে আসছে, খুব দু্রত ফুরিয়ে আসছে। কৈশোর পেরিয়ে যৌবন, যৌবন পেরিয়ে মধ্যবয়স, মধ্যবয়স পেরিয়ে বাধ্যক্য সবতো পেরিয়ে যাচ্ছে, কিন্তু সে কেন এতো দেরি করছে?! কেন সে এতো সময় নিচ্ছে আমার কাছে আসতে?! আমিতো তাকে অনুভব করতে পারি! তার চুলের গন্ধ পাই, তার ওড়নার হাওয়া কতদিন আমার মুখে পরশ বুলিয়ে গেছে! কিন্তু সে কেন আমার সামনে আসছে না?! আমি আর কতকাল আমার বুক ভর্তি আবেগ নিয়ে তার অপেক্ষা করব! আমার দীর্ঘশ্বাসগুলোতো ফুরোতে চায় না। অনেকতো হলো চুকোচুরি খেলা, আর কত?!

তোমার ছেলেমানুষী স্বভাবটা এখনোও গেল না! কিন্তু আমার দিকে তাকিয়ে দেখ! আমিতো বুড়ো হয়ে গেলাম, মাথার সব চুল পেঁকে গেছে, চামড়ার টানটানে ভাব আর নেই! কুঁচকে গেছে ত্বক, চোখ।

শুধু ... শুধু তোমার কথা ভেবে এতটা বছর শুধু হৃদয়টাকে উষ্ণ রেখেছি, শুধু তারই পরিচযর্া করি, প্রতিদিন তাকে নতুন আবেগ দিয়ে সাজাই... শুধুই তোমার কথা ভেবে।

আর কতবার অনুনয়ের পর তুমি আমার সামনে এসে দাড়াবে?!


(ইরফানের যেদিন মৃতূ্য হয় সেদিন কোথায় যেন GB MvbUv বাজতে থাকে। )

(উপরের লিংকটা কাজ না করলে GB wjsKUv চেষ্টা করুন)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৭ রাত ২:৫০
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

কাটাতারে ঝুলে থাকা যাযাবরদের শহরতলী,জন্মদিনের ব্যাপক শুভেচ্ছা

লিখেছেন রিয়াজ হান্নান, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৫


মহাকালের শ্রোতে ক্ষুদ্র সময়ের আমরা একেকজন যাযাবর মিলে গড়ে উঠেছি Shohortoli

সোনালী সেই দিনগুলো থেকে কবি আসাদের মাহাত্ম্য কিংবা সেই খোলা চিঠি। নীলিকা থেকে প্রস্থান অথবা জেলখানার চিঠি। কেমন করে... ...বাকিটুকু পড়ুন

×