নেট ঠিক হলে বেকারী থেকে কেনা সকালের নাস্তা গরম জাতার'টায় কামড় বসিয়ে বোতল থেকে এক ঢোক পানি দিয়ে গলা ভেজায়।
সাথে দেখে নেয় নতুন কোন ইমেইল এলো কিনা। ইদানিং কোম্পানীর হাতে তেমন প্রজেক্ট নেই তাই নেট ব্রাউস করে অফিসের পিসি ইউজারদের ট্রাবলশুটিং আর সিগারেট ফুকেই দিন পার করে আরিফ।
দিনের করনীয় কাজগুলো টু ডু লিষ্টে তুলে ইমেইল আর টুকটাক হাতের কাজগুলো সেরেই ব্রাউজারে সামহোয়্যারইনব্লগ আর বিডিনিউজ টুয়েন্টিফোর সাইট দুটি পাশাপাশি ট্যাবে ওপেন করে পড়তে থাকে গরম কফি খেতে খেতে।
এরই মাঝে ফোন বেজে উঠে, হ্যালো বলতেই ওপাশ থেকে বন্ধু শামীমের গলা
শামীম : আজ কয় মিনিট লেইট?
আরিফ : ২৩ মিনিট, কেন আপনার কি সমস্যা??"
শামীম : অফিস থেকে কিছু কয় না?!
আরিফ: কার বাপের সাধ্য? আর কি ব্যাপার ব্যাংকে কি সকাল বেলা কোন কাজ থাকে না যে সকাল সকাল ফোন করে আমার উপর বসগিরি করতে হয়?
এভাবে কিছুক্ষণ খুনসুটি চলতে থাকে দুই বন্ধুর মধ্যে। তারপর ফোন রেখে আবার সামহোয়্যারইনব্লগ পড়া।
একসময় অফিসের স্মার্ট ঘড়িটায় পাঁচটা বাজে আর শেষ সময়ে অতি ব্যাস্ত আরিফ ল্যাপটপটা কোনমতে অফ করে ব্যাগে পুরে অফিসের গাড়ী মিস করার আশঙ্কায় কার্ডটা কোনমতে পাঞ্চ করেই ভোঁ দৌড় গাড়ী ধরতে।
চলবে ... ( হয়তঃ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






