somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান বাল্য বিবাহের "জয়"

০৯ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রধানমন্ত্রী পুত্র খুব সহজে বাল্য বিবাহের পেছনে আমেরিকার আইন কানুন দিয়ে একটা যুক্তি দাঁড় করিয়ে দিলেন । যার অর্থ আপনি চাইলে ১২ বছর বয়সের কাওকেও বিয়ে করতে পারবেন যদি নানা ধরণের অনুমতি থাকে । আমেরিকার অনেক রাজ্যে সমকামী বিয়ের অনুমতি আছে । চাইলে কি আপনি তাও করতে পারবেন ? মনে হয় না । এই জায়গাটাতে আমেরিকার উদাহরণ হয়তো খাটবে না ।আর আমাদের এই বাল্য বিবাহ আইন যদি আমেরিকার কোন আদালতে তোলা হয় প্রথমে আপনাকে প্রশ্ন করা হবে বিয়ে কেন ? মানে চাইলড এবুস ঠিক আছে । এটা সব জায়গাতেই কম বেশি হয় । কিন্তু বিয়ে পর্যন্ত কেন ? এর উত্তর কি আপনার জানা আছে ?



আমার লিখতে খারাপ লাগছে আর আপনারা পুরো একটা আইন তৈরি করে ফেললেন ? আইন তখনি হয় যখন অপরাধ হয় । আর অপরাধ হলো বাল্য বিবাহ । এবং যুক্তি সংগত কারণে কন্যা সন্তান এর বাল্য বিবাহ । লজ্জার মাথা খেয়ে এই আইনের পক্ষে বিপক্ষে লিখছেন আপনারা । ভাবুন একবার । আমেরিকার কথা যেহেতু বললেন বলতে বাধ্য হচ্ছি এই দেশে বিয়ের আনুষাঙ্গিক আনুষ্ঠানিকতা কত বছর বয়স থেকে শুরু হয় আপনি কি জানেন না ? আর যে বিয়ের কথা বলছেন তাও কিন্তু হয় ব্যাক্তিগত সিদ্ধান্তে । আর আপনি যে বিয়ের কথা বলছেন তা হচ্ছে হাত পা বেঁধে একটা কন্যা শিশুকে জোর করে বিয়ে দিয়ে দেয়া । আমেরিকার ব্যক্তি স্বাধীনতাকে আপনি আপনার দেশের জঘন্য একটা অপরাধের সাথে মিলিয়ে ফেললেন । আপনার দেশে কোন বাল্য বিবাহটা কন্যার অনুমতি নিয়ে হয় ? তবে কনসেন্ট বা অনুমতি বলতে আপনি যদি মেয়েদের মিনমিনে কবুল বলাকে বুঝান তাহলে অন্য কথা । আমেরিকার কোন বিয়েতে এই রকম কবুল বলার নিয়ম আছে কিনা আমি জানি না ।

সাধারণ আইনে যেখানে জোর করে বিয়ে দেয়া অপরাধ সেখানে বাল্য বিবাহ আইন মানে আপনি মেনে নিচ্ছেন অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে করা ঠিক আছে তবে মা বাবার অনুমতি থাকতে হবে। আমেরিকার ৪ থেকে ৫ বছরের একটা বাচ্চার একটা ফোন কলে পুলিশ বাবা মাকে কথা বার্তা ছাড়া জেলে পুড়ে রাখে । আমার দেশে আপনি কি ৪ / ৫ বছরের বাচ্চাদের এই অধিকার দিতে পারবেন ? প্রচন্ড অপমানজনক এই বাল্য বিবাহ আইন । বার বার মনে করিয়ে দেয় এখনো আমার দেশে বিয়ের নাম চাইল্ড এবুস হয় ।

যেখানে রেজিস্টারি ছাড়া বিয়ে দণ্ডনীয় অপরাধ ঘোষণা করলেই লেটা চুকে যায় সেখানে এই বিব্রতকর আইনের কি দরকার আমি বুজি না । আমাদের কাজিরা যদি অল্প বয়স্ক মেয়েদের বিয়ে না পড়ায় আর রেজিস্ট্রার না করে তাহলেই তো হয় । সমস্যা আসলে কোথায় ?সমস্যাটা কি তাহলে প্রচলিত আইন আর ধর্মের মাজে ? যদি তাই হয় সরকার এত এত হাতি ঘোড়া মেরে ফেললো । এই ইস্যুতে ধর্ম টানবে আমার বিশ্বাস হয় না ।

অপ্রাপ্ত বয়স্কদের কথা বাদ দেন প্রাপ্ত বয়স্কদের বিয়ে কতটা শুদ্ধ হয় তাই আমার প্রশ্ন । যেখানে প্রচলিত ধারায় বর থাকে মসজিদে বা কাজীর সামনে আর কনে বাড়ির ভিতরে থেকে কবুল বললেই বিয়ে হয়ে যায় সেখানে ব্যক্তিগত অনুমতি কিভাবে প্রাধান্য পায় আমার জানা নেই । পারিবারিক ভাবে বিয়ে মানেই বর কনের পারিবারিক মতামত আর শেষ মেশ একটা পারিবারিক চুক্তি । এক্ষেত্রে বর কনের নিজস্ব মতামত নাটক বা সিনেমার কাহিনী হয়ে যায় আমাদের দেশে । আর আমরা মজা করে সেই নাটক সিনেমা দেখি আর আনন্দ পাই । বলতে পারেন এরকম কাহিনীর কোন আমেরিকান সিনেমা আপনি দেখেছেন কখনো ?

যেদেশে বিয়ের সঠিক আইন নেই সেই দেশ যদি অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের আইন করে তাহলে এই আইন কিভাবে বায়স্তবায়ন হবে ? আমাদের দেশে মাস্টার্স পাশ করা মেয়েরা বাবা মায়ের উপর কথা বলতে পারে না । আর আপনি আশা করে আছেন বাচ্চা একটা মেয়ে বাবা মায়ের বিরুদ্ধে যাবে বিয়ের পিঁড়িতে বসে ? আজকে একটা ভিক্টিম সাপোর্ট সেল করুন আর বলে দিন এই রকম যে কেয় বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে সরকারের শেল্টারে থাকতে পারবে । দেখবেন কত লক্ষ্য নির্যাতিত কনে এই শেল্টারে আসবে । ওহ !আপনাকে তো বলাই হয়নি আমেরিকাতে এই শেল্টার আছে বলেই সাহস করে সবাই ঘর থেকে বের হয়ে যেতে পারে । পারবেন আমাকে শেল্টার দিতে ?

বাল্য বিবাহ আইনের প্রয়োজনীয়তা কতটুকু চিন্তা করা প্রয়োজন । বাচ্চা ছেলে মেয়ে গুলো যখন পত্রিকায় এই আইন নিয়ে পড়ে আর আঁর চোখে বাবা মায়ের দিকে তাকায় তখন আপনি বুজতেও পারবেন না কি পরিমান ঘৃণা ওরা আপনাকে করছে । আমাদের প্রচলিত আইনের মাধ্যমেই অপরাধী বাবা মায়ের শাস্তি বিধান করা যায় । চেষ্টা করুন । পারবেন । কিন্তু বাচ্চা ছেলে মেয়েদেরকে আর অপমান করবেন না ।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৫০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×