somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমী পর্ব-১

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কাপ চা হাতে নিয়ে হিমী বেলকুনিতে এসে দাড়ালো। এখন কয়টা বাজে কে জানে! হিমীর মনে হচ্ছে সে অনন্ত কাল ধরে জেগে আছে। কাল একটু আগেই ঘুমিয়ে পড়েছিল। সময়ও দেখা হয়নি। বাবার চিৎকারে যখন ঘুম ভাঙ্গলো তখন রাত প্রায় ১টা ১০মিনিট। হিমী চিৎকার শুনে কোন কিছু না ভেবেই সোজা দাদীর রুমে গেল। দাদীর মাথাটা মেঝ চাচার কোলে। বাবা কেমন হাত পা বিছিয়ে বাচ্চাদের মত কাদছে। হাসান আংকেল কখন এসেছিলেন কেজানে? উনি ইনজেকসন পুশ করার চেষ্টা করছেন। দেখে খুব রাগ উঠলো। এই জ্ঞাণী লোকগুলো বিপদে কেমন খেই হারিয়ে ফেলে। দাদী আরো খানিক আগে মারা গেছেন। তাই ভেইনে ইনজেকসনের লিকুইড ঢুকতে পারছে না। বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আৎকেল কেন বুঝতে পারছে না? নাকি বাবাকে শান্তনা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আমি দাদীর রুমে দরজাটার কাছে দাড়িয়ে। ঠিক কতক্ষণ দাড়িয়ে ছিলাম ঠিক মনে নেই। মা এসে বলল এমন মূর্তির মত দাড়িয়ে আছিস কেন, যা বাবার পাশে গিয়ে বোস। হিমীর এখন বাবার কাছে যেতে একটুও ইচ্ছে করছে না। দাদীকে খাট থেকে নামিয়ে খাটিয়াতে তোলা হয়েছে। সাদা ধবধবে কাফনে মোড়ানো দুধে আলত গায়ের রং এর স্নিগ্ধ বৃদ্ধা যার শরীরের নীলচে রগগুলো স্পষ্ট দেখা যায়। হাড্ডিসাড় শরীরের চামড়া একদম হাড়ের সাথে লাগানো। সূচালো নাক খানিকটা চোয়াল ভাঙ্গা,চোখ অক্ষিকোটরে ঢুকে গেছে।
দাদীর মৃত্যুতে আমি আনন্দিত নাকি দুঃখিত ঠিক বুঝতে পারছি না। বেচেঁ থাকতে দাদী আমার জীবনটা অতিষ্ট করে ফেলেছিলেন। আমি তখন ক্লাস ফাইবে পড়ি বাবা যখন দাদীকে আমাদের নতুন ফ্লাটে নিয়ে এলেন। সেই থেকে আমার আতঙ্ক শুরু। দাদীর উপর নাকি জীনের আসর আছে। সারা রাত মাথার চুল উল্টো করে বসে থাকতেন। আমার প্রতি দাদীর দৃষ্টি বরাবরই রহস্যময়। আমার যখন জন্ম হলো আমার বাবা মা খুব খুশি ছিলেন। কিন্তু দাদী রেগে আগুন। বংশের বড় ছেলের প্রথম সন্তান হবে ছেলে। এই নিয়ে মাকে অনেক গঞ্জণা শুনতে হয়েছে। মা অনেক খোজাখুজি করে আমার নাম রাখলেন হিমাদ্রীতা। আর বাবর জয়নাল হাসানের থেকে হাসান। পুরো নাম হিমদ্রীতা হাসান। আর ডাক নাম হিমী। নাম শুনে তো দাদী তেলে বেগুনে জ্বলে উঠলেন। এইটা কেমনতারার নাম রাখলি জয়নাল? নামের মইধ্যে হিন্দুয়ানী গন্ধ। বউ এর আচোল ধরে আর কত ভাদরামী করবি। বংশের প্রথম সন্তান নাম রাখবে তার দাদী। নাম রাখনের আগে আমারে কটু পুছলিও নারে বেটা? আমি ঠিক করছি তোর কন্যার নাম হবে জয়নব। জয়নালের কন্যা জয়নব। যা আকিকার ব্যবস্থা কর বেটা। বাবা কাচুমাচু করে বললেন আম্মা আকিকা তো দিয়ে ফেলছি। ওরে সারামজাদা আমার নাতিনের আকিকা আমারে না জানাইয় দিসছ?? দূর হো সামনে থিকা। তরে জানি আমার ত্রিসীমায় না দেখি। আম্মা আপনি বললে আবার আকিকা হবে। অবশ্যই হবে। দূরে যা গোলামের পুত। আমার লগে মশকরা করোছ? যা তোর বউ এর শাড়ির তলে শুইয়া থাক। আমার দ্বিতীয়বার আকিকা দিয়ে নাম রাখা হলো জয়নব। তবে সেটা কেবল দাদীর শান্তনার জন্য।

আমার ধারাবাহিক উপন্যস হিমীর প্রথম পর্ব( চলবে...)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×