মুক্তিযুদ্ধ দেখি নাই। আমার ভাবতেই অবাক লাগে এই ক্ষমতা পিপাষুদের পূর্বজনরা দেশের জন্য জীবন দিয়েছেন!! আদৌ কী দিয়েছিলেন? সত্যি বিশ্বাস হয় না। কী আমার উপর রাগ হচ্ছে? যদি তাই হয় তবে কেন ঐ একই দেশের ক্ষমতার গদিতে বসার জন্য এরা অবলীলায় নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ? হ্যা হয়তো তাদের কারো আমার ভাই না,বাবা না, মা না অথবা বোন না। কিন্তু কারো তো ভাই, কারো বাবা, কারো মা অথবা বোন। এই প্রানগুলোর কোনোই দাম নেই?? আর কত মানুষের প্রান গেলে হাসিনার মনে হবে যে তার গোয়ারত্তমীর জন্য নিরীহ প্রান বলি হচ্ছে?? আর কত মানুষ আগুনে ঝলসে গেলে খালেদা জিয়ার মনে হবে তার মারমূখী আচরনের বলি কেবলই সাধারন মানুষ?? আজ যদি এই সাধারন আমজনতার মাঝে হাসিনার পুত্র জয়ের শরীরও ৭০% ঝলসে যায় পেট্রোল বোমায়?? যদি খালেদা জিয়ার আদরের নাতনীর গাড়িতে আচমকা আগুন দেওয়া হয়? তখনও কি আপনারা এমন অনড় থাকবেন? কী থাকবেন? যদি না পারেন তাহলে আপনাদেরকে অধিকার কে দিয়েছে আমাদের রক্ত নিয়ে হলি খেলার? আপনারাও জন্মসূত্রেই দেশের নাগরিক। ঠিক তেমনি করে আমরাও। আপনাদের বাবা এবং স্বামী স্বাধীনতা যুদ্ধে অিস্মরনীয় অবদান রেখেছেন। জাতি তা আজও মনে েখেছে। তবে আপনারা কেন ভুলে যাচ্ছেন আমাদের বাবা ,চাচারাও স্বশরীরে লড়াই করেছেন। আমরা আপনাদের মুল্যায়ন কেবল করেই যাব অথচ মূল্যায়িত হব না। এমন কোন চুক্তি কী দেশবাসী কখনও কোনদিন করেছিলো? আপনাদের কাছে অনুরোধ আমাদের ধৈয্যের পরীক্ষা নেবেন না। ক্ষমতা থেকে টেনে নামিয়ে ভুলন্ঠিত করার নজির কিন্তু বিরল নয়। দেয়ালে যদি পীঠ ঠেকে যায় তবে ঘুড়ে দারাবার জন্য কিন্তু জনগন নয়-ছয় ভাববে না। শুধু স্বজোরে ধাক্কা দেবে। আপনারা ধাক্কা সামলাতে তৈরী তো ?
আলোচিত ব্লগ
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।