somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা ,রিজার্ভ কেলোংকারি ধামাচাপা দেয়ার আরেকটা মুগ্ধ করা কৌশল!!!

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন আগে একটি পোষ্ট দিয়েছিলাম আওয়ামীলিগের মুগ্ধ করার কৌশল নিয়ে।
আজকে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দিয়ে কিভাবে রিজার্ভ কেলোংকারি ধামাচাপা দেয়ার কৌশল করা হয়েছিলো সেই মনমুগ্ধ করা কৌশল বলি।আশা করি জমজমাট থ্রীলার পড়ার মত মজা পাবেন।।

প্রথম আলো-ডেইলি ষ্টার গ্রুপ কোন ঘরানার,তা সচেতন পাঠক মাত্রই জানে।কিন্তু পত্রিকার কাটতি বাড়ানো এবং নিরপেক্ষতা দেখানোর জন্য মাঝে মাঝে এমন কিছু অনুসন্ধানী রিপোর্ট করে,যাতে সরকার মারাত্মকভাবে বিব্রত হয়।যেমন বিদেশী সন্মাননার জন্য ক্রেষ্টের স্বর্ন চুরি,ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী সচিব-সরকারী কর্মকর্তাদের নাম প্রকাশ,নারায়নগঞ্জের সাত খুনে র‍্যাবের সংশ্লিষ্টতা ইত্যাদি সরকারের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিলো। এজন্য মোবাইল কোম্পানির সহ অনেক বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন বন্ধ আছে।এসব করে সরকার পত্রিকা দুটি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালায়।
যাই হোক,মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা কিভাবে রিজার্ভ কেলোংকারি ধামচাপা দিতে সাহায্য করেছে সেদিকে তাকাই।
: চোরের প্রথম অনুপ্রবেশ ২৪ জানুয়ারি! তবে অর্থ চুরির মূল কাজটি করা হয় ৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ ব্যাংকের সুইফটের সংকেত বা বার্তা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে অর্থ স্থানান্তরের ‘অ্যাডভাইস’ বা পরামর্শগুলো পাঠানো হয় ওই দিন দিবাগত রাত প্রায় সাড়ে ১২টায়।এদিকে ঐ একই দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে মুখ ফসকে অথবা সজ্ঞানে স্বীকার করেন।
এক দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডেইলি স্টার-এর সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এরপর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সংসদ সদস্য ‘ডেইলি স্টার’ বন্ধ করাসহ মাহ্ফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এরপর থেকেই মাহ্ফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দায়র শুরু হয়।মামলার সাগরে ভাসতে থাকেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
এটা কাকতলীয় ঘটনা নয়।সরকার আসলে সুযোগ নিছে। উচ্চ মহল জানে, বাংলাদেশে একমাত্র প্রথম আলো-ডেইলি ষ্টার গ্রুপই পারে অনুসন্ধান ও সাহস করে এত বড় কেলংকারী প্রকাশ করতে।তাই তাদের মুখ বন্ধ করতেই এই মামলা। যেকোনো সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষ বোঝে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সাধারন এই কথায় মামলা হতে পারে না।আর মামলা যদি হতেই হয় ,তাহলে সে সমুয়ের সকল প্রকাশিত পত্রিকার সম্পাদকের নামে এবং স্বীকারোক্তি দেয়া রাজনীতিবিদদের নামে হওয়া উচিত। আবার খেয়াল করুন,এসব রাষ্ট্রদ্রোহী মামলা যেখানে আদালত আমলেই নেয়ার কথা না,সেখানে গ্রেফতারী পরোয়ানা জারী হয়।তাও বিভিন্ন জেলায়।যাতে একটা ছুটে গেলে,আরেকটা দিয়ে গ্রেফতার করা যায়।আবার ক্ষতিগ্রস্ত ব্যাক্তি নিজে ছাড়া অন্য কেউ কিভাবে মানহানী মামলা করে ,সেটা অনেক আইনবিদের মাথায় ঢুকে নাই। আমার মনে হয় তখন প্রথম আলো-ডেইলি ষ্টার গ্রুপ আত্নসমর্পন করে।

এরপর শেখ রেহানার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক মাহ্ফুজ আনামের পক্ষে কিছু কথা বললে মামলা দায়ের ও সমালোচনা কিছুটা স্তিমিত হয়ে আসে।তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও কিছুটা ব্যাকফুটে আসেন।তিনি নিজের ফেসবুক পেজে আরেকটি স্ট্যাটাসে বলেন মামলাগুলো দেওয়ানী মামলা, ফৌজদারী মামলা নয় ।এগুলো স্বাধীন গনমাধ্যমের উপর আঘাত নয়। কিন্তু মানহানী ও রাষ্ট্রদ্রোহী মামলা কিভাবে দেওয়ানী মামলা হয় ?

খেয়াল করুন, এই সময়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলেন নাই।

যাই হোক এর পরের ধাপে যখন ফিলিপাইনের পত্রিকা এই চুরি নিয়ে রিপোর্ট প্রকাশ করে বা করতে উদ্যোগী হয় তখন সম্ভবতঃ প্রথম আলো-ডেইলি ষ্টার গ্রুপ আবারো চুরির ঘটনা প্রকাশ করতে চায়। তখন মাহ্ফুজ আনামের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তিনি বলেন, ‘দুটি পত্রিকা শুধু আমার বিরুদ্ধে কুৎসাই রটনা করে গেছে, আমার বিরুদ্ধে লিখে গেছে। আওয়ামী লীগ যেন তাদের শত্রু।’
বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রথম প্রকাশ করেছিল ফিলিপাইনের পত্রিকা ইনকোয়েরার।-----------।গত মাসে হওয়া এই চুরির ঘটনা জানাজানি হওয়ার পর কয়েকটি বহুজাতিক ব্যাংকের অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে ফিলিপাইন।
ফিলিপাইনের রিজাল ব্যাংক সব জানত

বেড়ে যায় আবারো মামলার গতি এবং গ্রেফতারী পরোওয়ানা। পরবর্তিতে বিবিসি,রয়টারসহ অনেক আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ হওয়ার পর ৬/৭ ফেব্রুয়ারীতে সকল দেশী মিডিয়াতে একযোগে প্রকাশ হয়।

এবার আরেকটি অবাক করার মত তথ্য দেই।অপসারন হওয়া দুই গভর্নরের মধ্যে একজন ছিলেন নাজনীন সুলতানা।তিনি প্রথম আলোর মতিউর রহমানের শ্যালকের স্ত্রী। তাকে কোনো কারন ছাড়াই সরিয়ে দেয়া হয়েছে।তিনি ছিলেন নাম প্রকাশে আনিচ্ছুক সুত্রের কর্মকর্তাদের একজন।এই কেলোংকারী প্রকাশ যাতে না হয়,তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে,এ সন্দেহ অমুলক নয়।

কোনো একদিন হয়তো সব স্বাভাবিক হলে প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এ বিষয়ে আরো বিস্তারিত লিখবেন। কিন্তু আমরা অবাক নয়নে ততদিন পর্যন্ত মনমুগ্ধকর নাটক সিনেমা দেখতে থাকি।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×