somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ার প্রতিবাদ করতে যেয়ে, যে প্রতিবাদগুলো অবশ্যই করবেন না!!!

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






আপনি একজন দ্বিতীয়প্রজন্মের মুক্তিযোদ্ধা।ক্রিকেটিয় দেশপ্রেমের মানদন্ডে আপনি কঠিনভাবে উত্তির্ন।কারন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ সবার আগে করেন।সানি-তাসকিন নিষিদ্ধ হওয়ার খবর শুনেই কিবোর্ড নিয়ে ঝাপিয়ে পড়েছেন।বিশ্লেষন করে দেখিয়েছেন, ষড়যন্ত্র করে কিভাবে ৩ মিনিটি ৯টি বাউন্সার বল তাসকিনকে দিয়ে করিয়ে তাকে নিষিদ্ধ করা হয়। শুরু করে দিয়েছেন আইসিসি তথা ভারতের মুন্ডুপাত। আপনি সশ্রদ্ধ সালাম গ্রহন করুন।



কিন্তু সাবধান,ভারতকে গালি দিতে যেয়ে যে কাজগুলো করলে মুক্তিযোদ্ধা কোটা থেকে আপনি দেশদ্রোহীর তালিকায় পড়ে যেতে পারে।

১)যেহেতু আপনি সীমান্ত এলাকায় থাকেন না,তাই বিএসএফ প্রায় প্রতিদিন একজন করে বাংলাদেশী মারলে আপনি প্রতিবাদ করবেন না।।কারন ২/৩ হাজার টাকার লোভে ফকিন্নির বাচ্চারা গরু আনতে গিয়ে গুলি খায়।আপনার পাপা আপনাকে এই টাকা প্রতিদিন হাতখরচ দেয়।তাছাড়া কোলেষ্টরেল বেশী বলে গরুর বদলে আপনি মুরগী খান।
২)আপনি বাসায় ওয়াসার পানি খান।বিশুদ্ধ পানির দরকার হলে ফিল্টার মেশিন আছে, বোতলজাত পানি আছে।সুতরাং ভারত পানি না দিলে আপনার কিছু যায় আসে না।আপনার মাথায় ঢোকে না,ভারত পানি না দিলে সমস্যাটা কি?ওয়াসার থেকে পানি নিলেই পারে।সুতরাং উত্তারঞ্চল মরুভুমি হয়ে গেলেও আপনি প্রতিবাদ করবেন না।
৩)আপনি জানেন ৭১ এ ভারত আমাদের অনেক সাহায্য করেছে। তাই নামমাত্র মুল্যে ট্রনজিট দিয়ে সেই ঋন পরিশোধ করার সুযোগ আছে।তাই এর প্রতিবাদ করা আর অকৃতজ্ঞ হওয়া একই কথা।
৪)আপনার বাসার ছাদে বিভিন্ন গাছ লাগিয়েছেন। তাই ভারতের আগ্রহে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবন ধংশ হলেও আপনার কিছু যায় আসে না।আর বাঘ-হরিনতো চিড়িয়াখানায়ই আছে।আবার বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশী বিদ্যুৎ উতপাদন হলে আপনি নিরিবিচ্ছিন্ন খেলা দেখতে পারবেন।সুতরাং যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে তারা আপনার খেলার শত্রু।
৫) আপনি জানেন ৮০০ কোটি টাকা লূট হয়েছে বাংলাদেশ ব্যাংকের,আপনার নয়।তাই এর প্রতিবাদ করা,আর অন্যের নানী মারা গেলে শোকে কান্না করা একই কথা।
৬)আপনি শুধু জুমার নামাজ পড়তে যান।কোর্ট রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে পারে শুনেছেন,কিন্তু জুমার নামাজতো নিষিদ্ধ করার কথা বলে নাই।তাই এর প্রতিবাদ পরে করলেও চলবে।আর আপনি জানেন,যারা এর প্রতিবাদ করছে,তারা মৌলবাদী,জংগী।তাই আপনি তাদের সাথে নাই।

এই প্রতিবাদগুলো করলে সরকার তথা ভারত মাতা খুব রাগ করতে পারে তাই এগুলো মনে রেখে আপনি যত ইচ্ছা গালাগালি করুন,মিছিল করুন, কোনোই সমস্যা নাই। উপরন্তু আপনি পেয়ে যেতে পারেন এ যুগের বীরশ্রেষ্ঠ উপাধি।

*উত্তেজনা বেশী বেড়ে গেলে আবার ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করতে যাইয়েন না। ডান্ডার বাড়ি কিন্তু সবগুলাই পাছায় পড়বে,মাটিতে না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×