somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে আবুলকে সরতে হলো অভিযোগের বোঝা নিয়ে!!!!!!!!!!!!!!

০৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্নীতি, অদক্ষতা ও অনিয়মের নানা অভিযোগের কারণে অবশেষে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি তাঁর মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে পেরেছেন!!!!!!!!!!!!!!
গতকাল সোমবার তাঁকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সারা দেশের সড়কব্যবস্থার বেহাল অবস্থা, চালক লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, বড় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে দেশে-বিদেশে আবুল হোসেন ও সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার পেছনে এগুলোই মুখ্য ভূমিকা পালন করেছে। এর মধ্যে মূলত বিশ্বব্যাংকের অভিযোগের কারণেই আবুল হোসেনকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না বলে মনে করা হচ্ছে। কেননা, তাঁর কারণেই সরকারের প্রতিশ্রুত প্রায় ২১ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প আটকে রয়েছে। বিশ্বব্যাংকসহ দাতারা ঋণ বন্ধ করে রেখেছে।
সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের দরপত্রে দুর্নীতির অভিযোগ করেছিল বিশ্বব্যাংক। গত সেপ্টেম্বর মাসে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি বিষয়ে করা একটি তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীকে দেয় বিশ্বব্যাংক। এতে বলা হয়েছিল, পদ্মা সেতু প্রকল্পে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ বা কমিশন চেয়েছেন সৈয়দ আবুল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা। সৈয়দ আবুল হোসেনের নাম ব্যবহার করে অর্থ চাওয়া হয়েছে। কমিশন দিলে কাজ পেতে যোগাযোগমন্ত্রী নিজেই সহায়তা করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া তদারকি পরামর্শক নিয়োগসংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগে কানাডা পুলিশ পৃথক আরেকটি তদন্ত করছে।
বর্তমান সরকারের সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প ছিল পদ্মা সেতু নির্মাণ। কিন্তু মন্ত্রীর দুর্নীতির অভিযোগে সরকারের তিন বছরেও পদ্মা সেতুর কাজ শুরু হয়নি। অথচ সৈয়দ আবুল হোসেন ঘোষণা করেছিলেন, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে সেতুর কাজ শুরু হবে এবং এই সরকারের আমলেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সারা দেশের সড়কব্যবস্থা বেহাল হয়ে পড়লে গত ফেব্রুয়ারি মাসে সংসদে নিজ দলের সাংসদদের তোপের মুখে পড়েছিলেন আবুল হোসেন। এর পরও সড়ক মেরামত করা হয়নি। গত ঈদুল ফিতরের আগে বেহাল অবস্থার কারণে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন পরিবহনমালিকেরা। অন্য মহাসড়কসহ জেলা সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর চারদিকে সমালোচনার ঝড় ওঠে এবং মন্ত্রীর পদত্যাগের দাবিতে নাগরিক সমাজ ঈদের নামাজ পড়েন শহীদ মিনারে। এরপর প্রায় আড়াই শ কোটি টাকা খরচ করেও যোগাযোগব্যবস্থার উন্নতি করতে পারেননি মন্ত্রী।
যোগ্যতার পরীক্ষা ছাড়া পেশাদার চালকদের লাইসেন্স দেওয়ার কারণেও সমালোচিত ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
এ ছাড়া রাজধানীর যানজট নিরসনে ঢাকা উড়ালসড়ক ও মেট্রোরেল প্রকল্পের কাজও শুরু করতে পারেননি সৈয়দ আবুল হোসেন। এ জন্য সংসদে নিজ দলের সাংসদদের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে।
এখন আমার প্রশ্ন হল,আবুইল্লাকে যেহেতু দুর্নীতি, অদক্ষতা ও অনিয়মের নানা অভিযোগের কারণে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে,এই অকাইম্মা আবুইল্লা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে যাই্য়া কি করব? তথ্য প্রযুক্তির বারটা বাজাইয়া ছাড়ব।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×