রাজশাহীতে মহিলা পুলিশকে যৌন হয়রানি করল ছাত্রলীগ কর্মী!!!!!!!!!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজশাহীতে মহিলা পুলিশকে যৌন হয়রানি
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মহিলা পুলিশ সদস্যকে যৌন হয়রানির অপরাধে আটক করা হয় দুই ছাত্রলীগ কর্মীকে। তবে আটকের একঘন্টা পর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন ও সাবেক সভাপতি ডাবলু সরকার অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বোয়ালিয়া থানায় গিয়ে তদ্ববির করে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। আটককৃত ছাত্রলীগ কর্মীরা হলেন, সাব্বির হোসেন (২০) ও মোস্তাফিজুর রহমান শিমুল (২০)। তারা রাজশাহী কলেজের শিক্ষার্থী।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জ জিয়াউল হক জিয়া বলেন, কাদের মোল্লার ফাঁসির দাবিতে বুধবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে দুপুর ১২টার দিকে মহানগর ছাত্রলীগ কর্মী সাব্বির ও মোস্তাফিজুর রহমান বাড়ি যাওয়ার সময় সেখানে উপস্থিত দুই মহিলা পুলিশ সদস্যকে যৌন হয়রানি করে এবং মোবাইলে ছবি তুলে নেয় তারা। এ ঘটনায় পুলিশ তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যায়।
বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার রোকনুজ্জামান বলেন, দুই ছাত্রলীগ কর্মীকে দুই মহিলা পুলিশের যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছিল। তবে পরে এধরণের ঘটনা আর ঘটাবেনা এমন লিখিত মুচলেকা দিয়ে দলীয় নেতারা তাদের ছাড়িয়ে নিয়ে গেছে।
// রাজশাহী, ৬ ফেব্রুয়ারি (বাংলাটাইমস টুয়েন্টিফোর) // টি এম //
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন