somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় অভিজিত রায়...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলোনা একটু চা খাই ৷ কতদিন টং দোকানের চা খাই না ৷

না না, আমার ভয় করে ৷ দেশের যে অবস্থা, এমনিতেই আমরা অনেক বেশি দু:সাহস দেখাচ্ছি ৷ এত রিস্ক নেয়া ঠিক হবে না ৷

ধুর, তুমি একটা ভীতুর ডিম ৷ অন্ধকার হয়ে গেছে, কে আমাদের খেয়াল করবে এত ভিড়ের মধ্যে ? তাছাড়া, চারপাশে দেখছ না কত পুলিশ... কিচ্ছু হবে না ৷ চলো তো...
আচ্ছা বাবা.... চলো....

এ দেশটাকে নিয়ে আমি খুব আশাবাদী ৷ যদিও এদেশের সমাজ- রাজনীতি এখনো ধর্মান্ধদের নিয়ন্ত্রণে, কিন্তু একটা শ্রেণী, একটা জেনারেসন কিন্তু গড়ে উঠছে ঠিকই ৷ এরাই দেখবে একদিন সমাজটাকে বদলে দেবে ৷

কি জানি, হবে হয়ত....! কিন্তু ততো দিনে আরো কত মূল্য দিতে হবে কে জানে !

হঠাৎ মাথায় কিসের যেন আঘাত অনুভব করলো অভিজিত ৷ পেছন ঘুরে তাকিয়ে দেখে ২৫-২৬ বছরের দুই তরুণ কি দিয়ে যেন আঘাত করছে ৷ আত্মরক্ষার জন্য অভিজিত হাত বাড়ালো, কিন্তু লাভ হলো না ৷ ওরা আঘাত করেই যাচ্ছে ৷ মনে পড়ে গেল হুমায়ুন আজাদ স্যারের কথা ৷ আমারো তাহলে একই পরিনতি হচ্ছে ? একটা প্রশান্তি এসে বুকটা ভরে উঠলো অভিজিতের... তার মানে সমাজটা একদিন ঠিকই বদলাবে ৷ পরিবর্তনের হওয়া বইতে শুরু করেছে, এজন্যই ওরা আজ এত ভীত ৷
বন্যা ওদেরকে থামানোর চেষ্টা করছে ৷ অভিজিতের খুব বলতে ইচ্ছা করছে, বন্যা পালাও ৷ তোমাকে পাশে নিয়ে আরেকটা সূর্যোদয় দেখা হবে না, কিন্তু প্রতিটা সূর্যোদয়ে আমি তোমার পাশে থাকব ৷ ভোরের প্রথম আলো হয়ে তোমাকে স্পর্শ করব ৷ সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে ৷ শেষবারের মতো প্রিয় মাতৃভূমির বাতাসে বুকটা ভরে নেয়ার চেষ্টা করলো অভিজিত ৷ তারপর শুধুই নিস্তব্ধতা...

অভিজিত স্যারের শেষ সময়টা কি এরকম ছিল? কি ভাবছিলেন তিনি মৃত্যুর কলে ঢোলে পরার আগে! কি আর আসে যায় তাতে! সবইতো শেষ...! খুব ইচ্ছা ছিল একদিন অভিজিত স্যারের সাথে দেখা করব, কিছু সময় কাটাব, কিছু গল্প করব I কিন্তু হলো না !

অভিজিত স্যার, আমি জানিনা কতটা অভিমান আর হতাশা নিয়ে আপনি চলে গেছেন, কিন্তু আপনি আমাকে খুবই হতাশ এবং বঞ্চিত করলেন ৷ শুধু আমাকে বঞ্চিত করলেন বললে ভুল হবে ৷ আগামী অন্তত ১০০ বছর বা তার বেশি সময় ধরে বাংলাভাষী অনেক মানুষই বঞ্চিত হবে ৷ এই ক্ষতি অপূরণীয় ৷ আপনি কেন গেলেন বই মেলায় ! যাবেনই যখন, প্রতিদিন যাওয়া লাগে...! একটু সতর্ক হলে কি এমন ক্ষতি হতো...!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×