
বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ব্যানার।
ডিজিটাল ব্যানারটিতে মোট ৩টি ছবি। উপরে বামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডান পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং মাঝে প্রধান বিরোধী দলের নেতা খালেদা জিয়ার ছবি।
৯ নং মীর ওয়ারীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাদলের এ ডিজিটাল ব্যানারে লেখা ছিল-
...
‘সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নোয়াখালীর শুভাগমন উপলক্ষ্যে প্রাণঢালা অভিনন্দন এবং বিনীত অনুরোধ দেশ গড়ার লক্ষ্যে রাজপথ নয়, সংসদই সার্বজনীন স্বীকৃত-এই সত্য মেনে নিয়ে আসুন আমরা সবাই দেশপ্রেমিক হই রাজপথ ছেড়ে সংসদ মুখী হই।’
এ ডিজিটাল ব্যানার সম্পর্কে ইকবাল হোসেন বাদল বলেন, ‘সরকারি দলের তৃণমূল একজন নেতা ও কর্মী হিসেবে ডিজিটাল ব্যানারের মাধ্যমে আমি বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি তাকে সংসদে যাওয়ার অনুরোধ করেছি। দেশকে এগিয়ে নিতে সহনশীল রাজনীতির বিকল্প নেই। এ ডিজিটাল প্রদর্শনের জন্য সাধারণ মানুষের প্রশংসা পেলেও নিজ দলের নেতাদের কাছে এ ব্যানার করার জন্য জবাবদিহি ও কৈফিয়ত দিতে হচ্ছে এখনও। দলের নেতাদের কাছে আমার অপরাধ, আমি সরকারি দলের হয়ে কেন বিরোধী দলের প্রধান নেতাকে অভিনন্দন জানিয়ে ব্যানার করলাম। আমিও দলের নেতাদের জানিয়েছি বঙ্গবন্ধু প্রতিহিংষার রাজনীতির শিক্ষা দেয়নি।
সরকারি দলের নেতা হয়ে বিরোধী দলের কাউকে অভিনন্দন জানানোর নজির এ দেশে নেই। অজপাড়া গায়ের এ নেতার ব্যানার আমাদের রাজনীতিকদের বোধদয় হোক। গুণগত পরিবর্তণ আসুক দেশের রাজনীতিতে - এটাই প্রত্যাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

