somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমুক্তি ফৌজের প্রধান মুকুল ভারতে গ্রেপ্তার

২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ার চরমপন্থী দল গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুল গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও এলাকায় গ্রেপ্তার হয়েছেন। বনগাঁও মহকুমা পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
বনগাঁও মহকুমা পুলিশের প্রধান (এসডিপিও) সমরেন্দ্র দাস গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মুকুলকে বনগাঁও অঞ্চলের একটি বিশেষ স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে যেসব কাগজপত্র পাওয়া গেছে, তাতে তাঁর নাম নূরে আলম উল্লেখ রয়েছে। তবে পুলিশ নিশ্চিত হয়েছে, মুকুলের প্রকৃত নাম আমিনুল ইসলাম মুকুল।
সেখানকার পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর মুকুলকে বাগদা থানায় সোপর্দ করা হয়েছে। এই থানায় গণবাহিনীর সদস্য লাল হত্যা মামলা তদন্ত করছে। এর আগে গতকাল তাঁকে বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে গ্রেপ্তারের পর মুকুল দাবি করেন, তিনি বনগাঁর বাসিন্দা। এর সপক্ষে তাঁর কাছে কাগজপত্রও আছে। পুলিশ খতিয়ে দেখছে, মুকুল ভারতীয় নাগরিক, নাকি ছদ্মবেশে জাল কাগজপত্র তৈরি করে আত্মগোপন করে আছেন।
এর আগে ১৩ নভেম্বর গণবাহিনীর (লাল) প্রধান ওবায়দুল ইসলাম ওরফে লাল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাংলাদেশ সীমান্ত-লাগোয়া বাগদা থানার সীমান্ত এলাকা হেলেঞ্চায় প্রতিপক্ষ আজিবর বাহিনীর হাতে গুলিতে নিহত হন। লালের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর স্ত্রী নার্গিস বাংলাদেশ থেকে বেআইনি ও গোপন পথে সীমান্ত পার হতে গিয়ে ভারতের সীমান্তরক্ষীর (বিএসএফ) হাতে ধরা পড়ে এখন পুলিশি হেফাজতে রয়েছেন। বাগদা থানা বলেছে, নিহত লাল ছদ্মনামে এ থানার গাঁড়াপোতা এলাকার এক কুখ্যাত সমাজবিরোধীর আশ্রয়ে ছিল। ওই সমাজবিরোধীকেও পুলিশ খুঁজছে। লালের মৃতদেহ এখনো বনগাঁও হাসপাতালে পড়ে আছে। দুই দিন আগে চাচাতো ভাই পরিচয় দিয়ে এক ব্যক্তি লাশ নিতে চেষ্টা করেন। কিন্তু আইনি জটিলতার কারণে লাশ হস্তান্তর করতে অপারগতা জানায় পুলিশ।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, কুষ্টিয়া অঞ্চলে সন্ত্রাসী বাহিনী মুকুল ও তাঁর সহযোগী শাহিনের উত্থান ঘটে চারদলীয় জোট সরকারের আমলে। ওই সময় মুকুল-শাহিনদের হাতে বলতে গেলে কুষ্টিয়ার নিয়ন্ত্রণ চলে যায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুজনেই ভারতে আশ্রয় নেন। এরপর সীমান্তের ওপার থেকেই নিজেদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন তাঁরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই এলাকায় চাঁদাবাজি নিয়ে মুকুল-শাহিনের নেতৃত্বে গণমুক্তি ফৌজ আর আনোয়ার হোসেন ও আজিবর চেয়ারম্যানের নেতৃত্বাধীন জাসদ গণবাহিনী এ অঞ্চলে মুখোমুখি অবস্থানে চলে আসে। এ নিয়ে সেখানে একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে। কুষ্টিয়া এলাকার সব সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতে বসেই মুকুল ও তাঁর সহযোগী শাহিন নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×