
ইয়াবা বদি দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখায় তাকে জাতীয় পুরস্কার বা তার চেয়ে বেশী কিছু দেয়া যায় না?
কোটির উপরে বেকার যুবককে ঘুম পাড়িয়ে নো-নেটশনে রাখাও কি কম উন্নয়ন?
তাছাড়া গড়ে দৈনিক ১০ কোটি টাকার ইয়াবা ব্যবসার লেনদেন হয়, এই উন্নয়নের সূচক এতোই উর্ধ্বগামী যার কারণে দেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশে উন্নীত হয়েছে ।
তাকে গ্রেফতার বা মামলা না দিয়ে দামি ফুল আর কথিত কাবার গিলাফ দিয়ে সম্মান করা হোক, এবং গঙ্গার পানি আর দুধজলে গোসল দিয়ে নিঃপাপ ইয়াবা বাবা বা ইয়াবা সূফি সম্রাটও বানিয়ে দিতে পারন, এবং ব্যবসায়িক মহল থেকে তাকে সেরা ব্যবসায়ির খেতাবও দিতে পারেন ।
অন্য যারা তার ব্যবসায়ের সহযোগী ট্যাংরা পুঁটি তাদের ক্রস ফায়ার দিয়ে বদিকে বাঁচাতে হবে, কারণ বদির সাথে চেতনার সাইনবোর্ড জড়িত, বদিকে দোষী সাব্যস্ত করলে চেতনায় দাগ লেগে যাবে ।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



