বাংলাদেশের মিডিয়া প্রচার করছে ভোট ডাকাত স্বৈরাচার সরকারকে নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনার্ল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছে। তার প্রমাণ হিসেবে মিডিয়া ট্রাম্পের পাঠানো এই চিঠিটা দাখিল করেছে। তবে তারা মনে হয় শেখ হাসিনাকে লেখা চিঠিটা পড়ে দেখেনি, বা পড়লেও বুঝতে পারেনি। এই চিঠিতে কোথাও "অভিনন্দন" শব্দটাই নাই। চাইলে আপনারাও খুঁজে দেখতে পারেন।
অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা এই চিঠিতে আছে তা এই মিডিয়াগুলো সযত্নে এড়িয়ে গেছে। দেখুন দ্বিতীয় প্যারার শেষ আর তৃতীয় প্যারার শুরুতে কী বলা আছে।
ট্রাম্প বলছে হাসিনাকে, "আপনি মানবাধিকার, ব্যক্তির মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার বিষয়ে আপনার অঙ্গীকারকে নবায়িত করবেন।" তার মানে এইটা রক্ষিত হইতেছে না এবং আপনি তা রক্ষা করার অঙ্গীকার আবার করুন।
এখানেই শেষ নয়। ট্রাম্প বলছে, "আপনার এই অঙ্গীকার ডিসেম্বর ৩০ এর নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বতন্ত্র তদন্তের আহ্বানের আলোকে 'বিশেষভাবে গুরুত্বপুর্ণ'। বিরোধী দলের উপরে ও তাদের সমর্থকদের উপরে নিপীড়ন, সাংবাদিকদের নির্যাতনের যে চলমান রিপোর্টগুলো আসছে তা নির্বাচনকে এবং বাংলাদেশের আন্তর্জাতিক সন্মানকে কলংকিত করছে।"

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


