somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম. বোরহান উদ্দিন রতন
আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

বারবার ভোট ডাকাতির ফলে ভোট নিয়ে কারো উৎসাহ উদ্দীপনা নেই, নেই ভোটারদের উপস্থিতি !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাসীন ভোট ডাকাত মহল দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের আমলে দেশে মেগা প্রজেক্ট হয়নি তা সত্য, তবে দেশের উন্নয়নের যাত্রা তখন থেকেই শুরু, তখনি আমরা তথ্যপ্রযুক্তির দিকে মনোযোগ দিই, এবং বিদ্যুৎ, শিক্ষা, ও আইনশৃঙ্খলার পরিস্থিতি , গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানের চেয়ে হাজার গুণ ভালো ছিলো, ছোট বেলায় ভোট আসলে খুশি খুশি লাগতো, মনে হতো চারদিকে ঈদ ঈদ ভাব , মানুষ অন্তত ভোট তো দিতে পেরেছে তাদের পছন্দের নেতাকে।

২০০৮ সালের অনির্বাচিত ১/১১ সরকারের কাছে মুচলেকা দিয়ে বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতায় বসে, সেই নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছে আমরা একটু সিস্টেম করলেই বিএনপিকে সংসদের বাহিরে রাখতে পারতাম তা করিনি, সেই কথায় প্রমাণ হয়েছে ২০০৮ এর নির্বাচন থেকে মূলত ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তারপর থেকে যতো নির্বাচন হয়েছে সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ও ভোট ডাকাতির নির্বাচন হয়েছে । দেশের মানুষ নির্বাচন আসলে আগে দেখো যেতো উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতো, ২০১৪ সালের ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে দেখা গেছে ভোট কেন্দ্র ফাঁকা, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী ১১% ভোট কাস্ট হয়েছে, ভোট কেন্দ্রে ভোটারের চেয়ে কুকুরের আনাঘোনা বেশী ছিলো, সর্বশেষ ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও অভিনব পদ্ধতিতে ভোট ডাকাতি করার পর দেশের মানুষ নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে, মানুষ মনে করে ভোট দিতে পারবে না বা পরিবেশ নাই, ভোট কেন্দ্রে ভোটের উপস্থিতি নাই, আছে কিছু ভোট ডাকাত সদস্য তারাই সীল মেরে ভোটদের কষ্ট কমিয়ে দিচ্ছে। আজকের প্রথম আলো সহ সব দৈনিকে এসেছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার নাই, ব্যর্থ নিবাচন কমিশনার ও ডিএমপি নিজেই দাবি করেছে, গণতন্ত্রকে এইভাবে উলঙ্গ করে গণধর্ষণ করলে তো আর গণতান্ত্রিক ব্যবস্থা জর্জরিত হবেই।

মিরপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ে পাঁচটি ভোটকেন্দ্র। মোট বুথের সংখ্যা ১৯। ভোটার সংখ্যা ভোটার নয় হাজার ১৬৩। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১১ নম্বর ওয়ার্ডের এই স্কুলের পাঁচ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৮টি।

তথ্যসূত্র প্রথম আলো ২৮-০২-২০১৯

ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলছে
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×