অনেকের কাছে হয়তো আরবি টাইপিং শিখা কঠিন মনে হতে পারে তবে বাস্তবে বাংলা ও ইংরেজি থেকেও সহজ আরবি টাইপ কারণ আরবি হরফে (অক্ষরে) কোন যুক্ত বর্ণ নেই।
২৯ টি আরবি হরফ ভালোভাবে চিনে রাখলেই হয়।
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن ه و ي
এর বাহিরেও কিছু হরফ ব্যবহার হয় যেমন : নকতা ছাড়া ى এবং ء ئ ؤ لا
সেই ক্ষেত্রে হরফের নুকতাওয়ালা হরফ গুলোকে মনে রাখলেই কাজটি সহজ হবে, আরবি টাইপিং করার সময় দেখাযাবে অনেক বর্ণমালা/হরফের ধরণ একই রকম সেই সেক্ষেত্রে বর্ণমালা গুলোকে চেনার উপায় হলো নুকতা কয়টি তা উপরে না নিচে। সেটি ভালো করে রপ্ত করতে হবে ।
শুধু খেয়াল রাখতে হবে কীবোর্ডে ইংরেজি কোন অক্ষরের ভিতর আরবি কোন হরফ আছে, এবং আরবি হরফ শব্দের শুরুতে বসলে কেমন দেখায় এবং মধ্যখানে কেমন ও শেষে কেমন এই তিনটি ফর্মূলা শিখতে পারলে আরবি টাইপিং শিখতে ১ ঘন্টা লাগবে ।
যেভাবে আরবি টাইপিং অপশন চালু করবেন :
আরবি টাইপিং করতে কোন এক্সটা সফওয়্যার এর প্রয়োজন নেই, আপনার পিসির Control Panel - Region and Language Option- Keyboards and Languages - Change keyboards - General Option - Add Arabic ( Saudi Arabia )
Ctrl + Alt চেপে ইংরেজি থেকে আরবি করুন তারপর টাইপিং করুন । পুনরায় ইংরেজি করতেও Ctrl + Alt চাপুন ( অবশ্যই এই কমান্ড আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন ।

সবাইকে ধন্যবাদ
- এম বোরহান উদ্দিন রতন
প্রফেশনাল ট্রেইনার
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





