somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম. বোরহান উদ্দিন রতন
আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

আমরা যদি একটু সতর্ক হই বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় তুলতে পারি

১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে আসতে চান? বা এসে চাকরি পাচ্ছেন না?
আমরা যদি একটু সতর্ক হই প্রবাসে দেশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় তুলতে পারি

নিন্দুকের চোখে চুনকালি দিই, দেশে থাকতেই শপথ করে প্রবাসে আসি.....
বাংলাদেশী মানি শুধু ক্লিনার, অফিস টি বয়, বাড়ির দারোয়ান, হাউজ ড্রাইভার, নির্মান শ্রমিক, সহ লেবার নয়।

বিদেশের মাটিতে বাংলাদেশীদের দেখতে চাই, বিজনেস ম্যাগনেট, সফল উদ্যোক্তা, বাংলাদেশীদের দেখতে চাই, কোম্পানির অপারেশন ম্যানাজার, এইচ. আর ম্যানাজার, বা সেই ডিপার্টমেন্টের কর্মকর্তা, বাংলাদেশীদের দেখতে চাই জোনাল ম্যানাজার, আইটি এনালিষ্ট, ডা. ইঞ্জিনিয়ার, বাংলাদেশীদের দেখতে চাই অফিসের উর্ধ্বতন কর্মকর্তা। কোম্পানি এ্যকাউন্টেন্ট, আর্কিটেচার, ডিজাইনার, বাংলাদেশীদের দেখতে চাই, অফিস সেক্রেটারি বা যেকোন কারিগরি কাজে দক্ষ ও স্পেশালিষ্ট হিসাবে। এখন যুগ পরিবর্তন হয়েছে আসুন প্রয়োজনে ১ বছর দেরি হোক কাজ শিখে আসি ও ইংরেজি ও আরবি শিখে তারপর না হয় আসি।

ভারতীয়রা ডিগ্রী নিয়ে এখানে আসে আমরা পড়া-লেখায় ব্যর্থ হয়ে বা মাঝ পথে ছেড়ে দিয়ে কোন কাজ না শিখেই আসি। এটা কখনো ঠিক নয়, প্রবাসে চাকরির অভাব নাই, অভাব কেবল দক্ষতার ও যোগ্যতার।

যারা ফ্রি ভিসায় সৌদিআরব সহ মিডল ইস্টে আছেন আপনি যদি ভিসা নিয়ে এসে থাকেন যদি নন্যূতম কারিগরি কাজ জানেন বা ইংরেজিতে মোটমুটি কথা বলতে পারেন তবে এখনি আপনার মোবাইল থেকে জবের সাইট গুলোতে দেখেন...বা expatriates Apps টি ডাউনলোড করুন।

https://www.expatriates.com এই সাইটে দেখুন জবের অভাব নাই। ডিজিটাল দেশে চাকুরি পেতে বাপ -ভাইয়ের দিকে তাকিয়ে থাকলে হবে না। চাকরি এখন হাতের মুঠোও, তার জন্য জানতে হবে সচেতন হতে হবে।
মালেশিয়ায় বসবাসরত বাংলাদেশী ভাইয়েরা চাকরির সন্ধান পেতে নিচের সাইটে ভিজিট করুন
www.jobstreet.com.my
www.malaysiajobs.org


যুক্তরাজ্য প্রবাসীদের জন্য https://uk.jobrapido.com
https://jobs.trovit.co.uk


অস্ট্রোলিয়ায় চাকরীর খবর পাবেন যে সাইটে https://au.indeed.com

কানাডায় বসবাস চাকরির খোঁজ পাবেন যে সাইটে
ca.indeed.com
http://www.jvstoronto.org

যারা নতুন ভাবে বিদেশ আসতে চান তাদের জন্য কিছু পরামর্শ :
যারা বিদেশ/ প্রবাসে অর্থ উপার্জনের জন্য আসতে চান! দয়াকরে হয় যেকোন কারিগরি কোর্স করে আসুন না হয় পুর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হয়ে আসুন।

অনলাইনে ফরম পূরণ করে ভালো কোম্পানিতে আসুন।

প্রবাসীদের সম্পর্কে একটা ভিডিও নিয়ে আপনারা বেশি বিপ্লব করেছেন, কিন্তু সেই ভিডিও টা যদিও শুনতে খারাপ লেগেছে তবে বাস্তবতার সাথে কিছু সম্পর্কিত।

কেননা অনেকেই বাবা বড় ভাই বিদেশ তাই সময়, সুযোগ ও যোগ্যতা থাকা শর্তেও কোন হাতের কাজ শিখে না, মোটর বাইক ও দামি মোবাইল নিয়ে পুটানি করে ও ভাব নিয়ে চলে, আর ফ্রি ভিসার নাম শুনলে চলে আসে এখানে টাকার লুট যাচ্ছে....

এসে এখানে রাস্তা ক্লীন, বাড়ির নিম্নস্থরের কর্মচারী, হোটেলের বয়, আরো অনেক কাজ করেন যা দেশে করলে শরম। প্রবাসে কি দেশের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে না????

বাঙ্গালি জাতিকে দেখলে বিশ্ববাসী এখন থুতু মারে এটা আমাদের জন্য লজ্জাজনক। কেনো কম শিক্ষা দিয়ে ভারতীয়রা কাজ শিখে বিদেশ এসে সব দখল করে আছে। বাংলাদেশীরা কেন অধিকাংশ লেবার হয়?

মেয়ে তিনটা ভিডিও তে কি বলছে সেটা আপনাদের গায়ে লাগছে, আপনারা বুঝে না বুঝে বিপ্লব শুরু করে তাদরে প্রচার মাধ্যম হিসাবে কাজ করছেন। তা ভালো করে উপলব্ধি করুন, কেনো দেশে থাকতে, একটা কাজ শিখলেন না।

কোন কাজই ছোট নয়, তবে নিম্নমানের কাজ প্রবাসে কেন? ইলেকট্রিক, প্লাম্বার, অফিস ও দোকান ডেকোরেশন, থাই এ্যালুনিয়াম, গাড়ীর ওয়ার্কশপ, ড্রাইভিং, এসি, ফ্রিজের কাজ সহ সকল টেকনিকাল কাজ শিখতে ও করতে কি বেশি শিক্ষা বা সময় লাগে?

ভাই অদক্ষ হয়ে ও অযথা বাপ ভাইয়ের উপরে টসংবাজি না করে একটা কাজ শিখুন কাজে আসবে।

যারা শিক্ষিত তারা কম্পিউটার এর প্রোগ্রামস, সহ ইংরেজি ভাষার শিখে google এ সার্চ করে বড় কোম্পানির স্পন্সর নিয়ে আসুন।

ধন্যবাদ সবাইকে আশাকরি অনেকের এই পোস্টটি উপকারে আসবে ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×