somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম. বোরহান উদ্দিন রতন
আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

নির্বাচনের ওপর দেশের মানুষ আস্থা হারিয়েছে

১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৩০ জানুয়ারির নির্বাচনের প্রভাব এর পরের সব নির্বাচনের ওপরে পড়েছে। নির্বাচন কমিশন থেকে যত যা-ই কিছু বলা হোক না কেন, নির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি ধারাবাহিকভাবে কমেছে বলে আমরা শুনেছি। এটা হঠাৎ কোনো ঘটনা না।

আর জাতীয় নির্বাচনের চেয়ে এই নির্বাচনের একটি পার্থক্য হচ্ছে, এখানে শুধু ক্ষমতাসীন দলের জোট নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়নি। ফলে এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। সরকারি দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তিনি ৫ শতাংশ ভোট পেলেও জিতবেন, ৫০ শতাংশ ভোট পেলেও জিতবেন। এ ধরনের প্রতিযোগিতার মধ্যে একজন প্রার্থী কেন ভোটে বেশি মনোযোগ দেবেন। তাঁর তো কোনো প্রতিযোগী নেই। ফলে প্রার্থীর কাছেও এই নির্বাচনের গুরুত্ব ছিল কম। দুর্বল ও অনাগ্রহী অনেক প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচন নিয়ে তাঁদের মাথাব্যথা নেই। ৯৬ টির মতো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচার-প্রচারণায়ও প্রার্থীদের তেমন সক্রিয় মনে হয়নি। সামগ্রিকভাবে নির্বাচনকে বিভিন্ন গণমাধ্যমে নিরুত্তাপ হিসেবে বলা হয়েছে।

নির্বাচনে ভোটারের সংখ্যা কমে আসাটা একটা প্রবণতা হয়ে গেছে। এখান থেকে আমরা বড় কিছু আশা করতে পারব না। এখান থেকে বের হওয়াও কঠিন হয়ে যাবে। আবার এই নির্বাচনের মধ্যেও সিল-ছাপ্পর মারা হয়েছে। আগের রাতে ভোটবাক্স ভরে ফেলার কথা এবারও শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে বেশ কিছু ঘটনার কথা স্বীকারও করা হয়েছে। কিন্তু ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা হলে স্বীকার করে লাভ কী? জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার তাঁরা ভোট নিয়ে অভিযোগ স্বীকার করে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এসব কিছু করে নির্বাচনের ওপর মানুষের আস্থা ফেরানো যাচ্ছে না।

এই উপজেলা নির্বাচনটি সেখানেই হচ্ছে, যেখানে কয়েক মাস আগে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। স্থানীয় জনগণ তো ওই নির্বাচনটি দেখেছেন। সেখান থেকে তাঁদের একটি অভিজ্ঞতা হয়েছে। ফলে তাঁরা সে অনুযায়ী নির্বাচনে ভোট দিতে গেছেন। অন্যদিক যদি আমরা দেখি যে উপজেলায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতাও তেমন নেই। যদিও উপজেলা একটি প্রশাসনিক ইউনিট। আর সাংসদেরা এখানে সমন্বয় করতে করতে তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছেন। গম বিতরণ থেকে শুরু করে সবকিছুতে সাংসদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। উপজেলা চেয়ারম্যানদের হাতে তেমন কোনো ক্ষমতাই নেই। ফলে নির্বাচিত হয়েও তাঁরা কতটুকু কী করতে পারবেন, তা নিয়ে সংশয় রয়েছে। ফলে সামগ্রিকভাবে উপজেলা-ব্যবস্থার গুরুত্ব কমে গেছে। সবকিছু মিলিয়ে ভোটার ও প্রার্থী উভয়ের আগ্রহ কমেছে।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৩
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×