somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যুবেক ইমিগ্রেশন

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(২০১৮ এর মার্চের মধ্যে ৫০০০ আবেদন গ্রহন করার ঘোষণা করা হয়েছে । প্রস্তুতির সময় এখনই ।)

Canada Immigration যে প্রোগ্রামগুলো চালু আছে তার মধ্যে Quebec Skilled Worker Program (QSWP) একটি অপেক্ষাকৃত সহজ ও জনপ্রিয় প্রোগ্রাম । মূলত যারা Quebec Province এ বসবাস করতে চায় তাদের জন্য এ প্রোগ্রাম । এটি Federal Skilled Worker Program এর থেকে সম্পূর্ণ আলাদাভাবে Quebec সরকারের Ministère de l'Immigration, de la Diversité et de l'Inclusion (MIDI) এর মাধ্যমে পরিচালিত হয় । এর নিজস্ব পয়েন্ট সিস্টেম আছে । যাবতীয় প্রক্রিয়া শেষে সফল প্রার্থীদের Certificat de selection du Québec (CSQ – Québec selection certificate) প্রদান করা হয় ।
QSWP এটি অন্যান্য প্রোগ্রামের তুলনায় কিছুটা সহজ বলা যায়, যেহেতু এতে IELTS এর বাধ্যবাধকতা নেই । যদিও IELTS এর জন্য পয়েন্ট বরাদ্দ আছে । পয়েন্ট আছে ছেলে মেয়ের জন্যও । তাছাড়া Quebec Province এ জীবন যাত্রার ব্যয়ও তুলনা মুলক কম এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধাও ভাল । অর্থনৈতিক বিবেচনায়ও Quebec বেশ সমৃদ্ধ । তবে এটাও মাথায় রাখতে হবে QSWP এর প্রক্রিয়া অনেক দীর্ঘ মেয়াদি । পাশাপাশি ফরাসী ভাষা (French) এবং সংস্কৃতির সাথে মানিয়ে নেয়ার মানসিকতা থাকতে হবে । শুধুমাত্র ইংরেজি ভাষা দিয়ে টিকে থাকা মুশকিল । অবশ্য এখানে বিনামূল্যে ফরাসী ভাষা শেখার সুযোগ আছে । কোর্স চলাকালীন সময় ভাতাও প্রদান করা হয় ।


২০১৭ সালের শুরুতে ঘোষণা করা হয়েছিল যে , ২০১৮ এর মার্চের মধ্যে ৫০০০ আবেদন গ্রহন করা হবে । তবে এখনও পর্যন্ত কোনও তারিখ ঘোষণা করা হয়নি । ধারনা করা হচ্ছে কিছুদিনের মধ্যে আবেদন গ্রহনের তারিখ ঘোষণা করা হবে। ২০১৬ থেকে অনলাইনে আবেদনের সুযোগ করা হয়েছে, যা Mon Projet Québec নামে পরিচিত । আবেদনের পূর্বে এই লিঙ্কেগিয়ে যোগ্যতা যাচাই করে নিতে পারেন । QSWP তে আবেদনের জন্য একক আবেদনকারির ন্যূনতম ৫০ এবং সস্ত্রীক আবেদনের ৫৯ পয়েন্ট থাকতে হবে ।

পয়েন্ট নির্ণয়ের পদ্ধতিঃ
শিক্ষাগত যোগ্যতাঃ সর্বাধিক ১৪ (PhD-১৪, Masters-১২)
শিক্ষার বিষয়বস্তুঃ সর্বাধিক ১২
বয়সঃ সর্বাধিক ১৬ ( ১৮-৩৫ বছর পর্যন্ত-১৬, ৩৬ বছর -১৪)
Quebec চাকরির অফারঃ সর্বাধিক ১০
চাকরির অভিজ্ঞতাঃ সর্বাধিক ৮
ভাষা দক্ষতা (ইংরেজি ও ফরাসী )ঃ সর্বাধিক ২২
Quebec এ অবস্থানের অভিজ্ঞতা বা আত্মীয় থাকলেঃ সর্বাধিক ৮
স্ত্রীর যোগ্যতা (শিক্ষা, শিক্ষার বিষয়, ভাষা দক্ষতা, বয়স )ঃ সর্বাধিক ১৭
সন্তানের থাকলেঃ সর্বাধিক ৮ ( সন্তান প্রতি-৪)
অর্থনৈতিক স্বাবলম্বীঃ ১

পয়েন্ট বণ্টনের বিস্তারিত বিবরণ এই লিঙ্কে পাওয়া যাবে । QSWP তে কোনও Occupation demand list নাই । তবে Area of Training (AoT) বা আপনি যে সাবজেক্ট থেকে ব্যাচেলার এবং মাস্টার্স করেছেন তার উপর ভিত্তি করে পয়েন্ট যোগ হবে । বিষয়ভিত্তিক পয়েন্ট এর তালিকা পেতে এই লিঙ্ক এ ক্লিক করুন ।

ফ্রেঞ্চ ভাষা জানিনা, উপায় কি?

Mon Poject Quebec সম্পূর্ণ ফরাসী ভাষায় । এর কোনও ইংরেজি সংস্করণ নেই । তাই যাদের ফরাসী ভাষা জানা নেই তাদের জন্য একটু কষ্টসাধ্য । সেক্ষেত্রে Google Chrome এর Auto Translator সাহায্য নেয়া যেতে পারে । কিছু পেজ এ Auto Translator ঠিকমত কাজ করেনা , সেক্ষেত্রে text গুলো কপি করে translate.google.com এর সাহায্যে আনুবাদ করে নিতে পারেন । এছাড়াও Google Chrome এ কিছু extension/ plugins ( যেমনঃ ImTranslator ) ইন্সটল করতে পারেন, যা দিয়ে শুধুমাত্র text সিলেক্ট করলে তার আনুবাদ চলে আসবে ।



আবেদনের পদ্ধতিঃ
নতুন অনলাইন পদ্ধতিতে প্রথমে আপনাকে Mon Poject Quebec এ নিবন্ধন তথা অ্যাকাউন্ট খুলতে হবে । প্রথম যখন Mon Poject চালু করে, হাজার হাজার প্রার্থী একসাথে আবেদনের চেষ্টা করে । ফলে তাদের সার্ভার ডাওন হয়ে যায় । এরপর থেকে তারা virtual waiting room পদ্ধতি চালু করে । আপনি Mon Poject এ log in করতে চাইলে, আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেয়া হবে । কতজনের পরে আপনার সুযোগ আসবে তা আপনি জানতে পারবেন । আপনার পালা আসলে সাইন ইন করার সুযোগ পাবেন ।
অ্যাকাউন্ট খোলার সময় user name/ password/ security question and answer ইত্যাদি সংরক্ষণ করুন, প্রতিবার log in করার সময় এইগুলির প্রয়োজন হবে ।
ধাপে ধাপে কিভাবে Mon Poject Quebec এর আবেদন সম্পূর্ণ করতে হয় এবং submit করতে হয়, তার নিদেশিকা ফরাসী ও ইংরেজি ভাষায় Quebec সরকারের এর ওয়েবসাইট এ পাওয়া যায় । এতে বুঝার সুবিধার্থে বিভিন্ন ধাপের স্ক্রীন শট সহ দেয়া আছে । নিদেশিকাটি ডাউনলোড করতে চাইলে সাইন ইন পেজ বা আপনার অ্যাকাউন্ট এ গিয়ে, পেজের ডান পাশে উপরের দিকে useful documents লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে । আপনার বাক্তিগত তথ্যাদি লিপিবদ্ধ করে আবেদনটি সম্পূর্ণ করুন । এসময় কোন ডকুমেন্ট আপলোডের দরকার হবে না । আপনি যেকোনো সময় আবেদনের পরিবর্তন / সংশোধন করতে পারেন । তবে আবেদন submit করার একটি নিদিষ্ট সময় ঘোষণা করা থাকে । কেবল মাত্র ওই সময় লগ ইন করে আবেদন submit করার জন্য ১০ মিনিট সময় পাবেন । আবেদন submit এর দিন ঘোষিত সময়ের আন্তত ১৫-২০ মিনিট আগে সাইন ইন পেজ খুলে রাখুন । নিদিষ্ট সময়ে এটি রিফ্রেশ হয়ে আপনাকে virtual waiting room এর সিরিয়াল নাম্বার দিবে । আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০০০ আবেদন গ্রহন করা হবে । আপনার যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তবে আপনার সিরিয়াল ৫০০০ এর মধ্যে থাকবে । তবে যদি ১০০০০ এর মধ্যেও থাকে আপনি হাল ছেড়ে দেবেন না । অপেক্ষায় থাকুন হয়ত আপনার আবেদন submit করতে সুযোগ আসতে পারে । আগের intake গুলুতে অনেকেই এভাবে সুযোগ পেয়েছিল । আমি নিজেও ৯৩০০+ সিরিয়াল নিয়ে submit করতে পেররেছিলাম । সম্ভবত MIDI ৫০০০ এর বেশি আবেদন গ্রহন করে । এছাড়া প্রতিটি প্রার্থী একাধিক PC থেকে লগ ইন করার চেষ্টা করে । আবার অনেকে সুযোগ পেয়েও সফলভাবে submit করতে পারে না । নিদিষ্ট পরিমান আবেদন গ্রহণের পর ওয়েব সাইটে বার্তা দেয় যে, আর কোন আবেদন গ্রহন করা হবে না ।
আবেদন সফলভাবে submit করার পর ফি প্রদানের জন্য ৩০ দিন সময় থাকে । এর মধ্যে ক্রেডিট কার্ড/ ব্যাংক ড্রাফ্ট ইত্যাদি মাধ্যমে আবেদনের ফি প্রদান করতে হবে । ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে ভাল । সাথে সাথে confirmation চলে আসে । ব্যাংক ড্রাফ্ট মাধ্যমে দিলে confirmation আসতে সময় লাগে । অনেক সময় দীর্ঘসূত্রিতা হয় ।
আবেদন submit করার পর এটি পরিবর্তন/ সংশোধনের কোন সুযোগ থাকবেনা । তবে পরবর্তীতে কিছু বিষয় সংশোধনের বা হাল নাগাত তথ্য প্রদানের সুযোগ দেয়া হবে । যেমন ঠিকানা পরিবর্তন, বিবাহ/ ডিভোর্স/ সন্তান, ভাষা দক্ষতা, Quebec এ আত্মীয় থাকা ইত্যাদি ।

আবেদন ফিঃ
মূল আবেদনকারী- ৭৮৫ কানাডিয়ান ডলার
স্ত্রী- ১৬৮ কানাডিয়ান ডলার
প্রতি সন্তান -১৬৮ কানাডিয়ান ডলার



পরবর্তী ধাপঃ
আপনার আবেদনের প্রাথমিক পর্যালোচনা পর সন্তুষ্টি সাপেক্ষে MIDI আপনাকে Personalized Documents Checklist পাঠাবে । Checklist অনুযায়ী যাবতীয় কাগজ পত্র MIDI বরাবরে পাঠাতে হবে । পরবর্তীতে তারা আপনার ডকুমেন্ট ভ্যরিফাই করবে । প্রয়োজনবোধে সাক্ষাতকার গ্রহন করা হবে । এরপর আপনার আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে আপনাকে জানান হবে ।
প্রসেসিং এর সময়সীমাঃ
যতদূর মনেপড়ে আগে একবার ১৮-২৪ মাস সময় লাগে এই রকম একটা লেখা MIDI ওয়েবসাইট এ দেখেছিলাম । তবে বর্তমানে কোনও সময়সীমার উল্লেখ খুজে পাইনি । ২০১৩ এর আবেদনগুলোর প্রসেসিং শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে । ২০১৬ তে অন লাইনে আবেদনগুলোর মধ্যে আফ্রিকা অঞ্চলের কিছু আবেদনকারী Personalized Documents Checklist পেয়েছে বলে জানা গেছে ।

দরকারি টিপসঃ
•আবেদন submit করার নির্ধারিত সময়ের ১০-১৫ আগে থেকে সাইন ইন পেজ খুলে রাখুন । বেশি আগে থেকে অপেক্ষা করে লাভ নাই । নির্দিষ্ট সময়ে এটি রিফ্রেশ হয়ে সবার সমান সুযোগ থাকবে ।
• French অনুবাদের জন্য Google Chrome ব্যাবহার করুন । পাশাপাশি Chrome এ Translator extension/app ইন্সটল করতে পারেন ।
• সম্ভব হলে Submission এর সময় একাধিক PC ব্যবহার করতে পারেন । আশা করা যে কোনও একটা PC তে সিরিয়াল কাছাকাছি থাকবে ।
• অন্ততপক্ষে এক PC থেকে একাধিক browser দিয়ে চেষ্টা করতে পারেন । Mozilla Firefox and Internet Explorer এ Auto Translator কাজ করেনা । তাই French ভাষায় পেজগুলোর ব্যাপারে ধারনা রাখুন । যাতে কোন জায়গায় ক্লিক করতে হবে সেটা বুঝতে পারেন ।
• মোবাইল ফোন / ট্যাবলেট দিয়ে আবেদনের কাজ না করায় ভাল ।
• IELTS এর স্কোর লিখার সময় খেয়াল রাখবেনঃ
Resultat en Comprehension oral = Listening
Resultat en expression orale = Speaking
Résultat en compréhension écrite = Reading
Résultat en expression écrite = writing

আমি শুনেছি এক ভদ্রলোক কনসালটেন্টের কাছে ৩৭০০০ টাকা খরচ করেছেন শুধুমাত্র ক্যুবেক ইমিগ্রেশনের eligibility assessment করার জন্য । তাই আমি এই লিখায় ক্যুবেক ইমিগ্রেশনের কিছু মৌলিক বিষয় আলোচনা করেছি । যারা ইমিগ্রেশন বিষয়ে একেবারে নতুন তাদের কাজে আসবে । যেন তথাকথিত কনসালটেন্টের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট না করেন । তাছাড়া এটি অনেকটা লটারির মত । হাই স্পীড নেট, হাই কনফিগারেশন পিসি কিংবা দক্ষ কনসালটেন্ট, কোনও কিছুই আপনার সিরিয়াল ৫০০০ মধ্যে থাকার গ্যারান্টি দিতে পারবে না । তাই অন্তত ক্যুবেক ইমিগ্রেশনের জন্য কোনও কনসালটেন্টের না যাওয়াই বুদ্ধিমানের কাজ । প্রয়োজনে বিভিন্ন অন লাইন ফোরাম, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপ ইত্যাদি যুক্ত হতে পারেন, যেখানে অনেক অভিজ্ঞ লোকজনের পরামর্শ নিতে পারবেন । তবে সবসময় হালনাগাদ তথ্যের জন্য ক্যুবেক সরকারের ওয়েব সাইট উপর নির্ভর করবেন Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×