দুপুরে শুনলাম পার্শ্ববর্তী এলাকায় নাকি ভন্ড নবীর আগমন ঘটেছে। এই ভন্ড নবীর বিরোদ্ধে শাস্তি ও প্রতিবাদের জন্য বিকাল ৩টায় এক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সাধারণ জনতা হিসেবে আমিও গেলাম প্রতিবাদ সভায় প্রতিবাদ জানানোর জন্য। ওখানে গিয়ে কৌতুহল জাগল যে লোকটা কি সত্যিই নবুয়ত দাবী করেছে?? যদি দাবী করেই থাকে তাহলে লোকটার সাথে সরাসরি দেখা করা এবং কোন কারণে সে এই দাবী করছে তা স্বচক্ষে দেখা ও জানা দরকার।
যাই হোক, ওই দাবীদার লোকটিকে দেখার জন্য যখন ঐ এলাকায় গেলাম তখন ঐ এলাকার লোকদের সাথে কথা বলে জানলাম ওখানকার লোকেরা দাবীদার লোকটিকে কেউ পীর কেউবা দয়াল অথবা ভন্ড নবী দাবীদার হিসেবে জানে। আর এসব কান কথা শুনে শুনে যখন ঐ দাবীদারের বাড়িতে পৌছলাম, তখন ঐ বাড়ির উঠানে গিয়ে দেখলাম কাল বর্ণের এক ব্যক্তি মাথার চুলগুলো লাল কালার ও মুখে কিছু শুভ্র খোঁচা দাড়ি, সাদা ফতুয়া ও সাদা লুঙ্গি পড়ে বসে আছে আর তার পাশে কয়েকটি লোক চেয়ারে বসে আছে এবং বাকি কিছু শিষ্য ও উৎসুক জনতা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে।
প্রথম দেখাতেই সন্দেহ হলো এই ব্যক্তিটিই হয়তো দাবীদার ব্যক্তি। তবুও যাচাই করার জন্য পরিচিত এক লোককে দেখে তার সাথে কুশলাদি বিনিময় করে লোকটি কি দাবীদার ব্যক্তি কিনা জেনে নিলাম।
তারপর একটু দূরে দাঁড়িয়ে লোকটাকে বিচার বিশ্লেষণ করতে লাগলাম আর ভাবতে লাগলাম সাধারণ মানুষ যা বলছে তা কি সত্যি?? কিন্তু লোকটার আচরণ দেখে তো তা মনে হচ্ছে না।
তখন, ঐ ব্যক্তির এক শিষ্য এসে জিজ্ঞাসা করল ভাইজান আফনেরা কি দয়াল সাহেবরে দেখতে আইছেন? আমি বললাম হ্যা, আমরা উনার সম্পর্কে জানতে চাই আসলেই উনি কি সত্যি নিজেকে নবী/পীর/দয়াল দাবী করছেন?? লোকটি উত্তর দিলঃ ভাই হোনেন ঘঠনা অইছে গিয়া, বার রবিউল আউয়ালের দিন আমরা দয়ালের লোকজন নিয়া . . .বাজারে "দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। সাবু দয়ালের আগমন শুভেচ্ছার স্বাগতম " শ্লোগান দিছি। আর এই কতারে মানুষ উল্ডা পাল্ডা কইরা ফেসবুকে দিয়া দিছে, তার পরেত্তেই যারা জানেনা তারা ভুল বুইয্যা দয়ালরে ভন্ড নবী কইয়া বহাবহি(গালাগালি) করতাছে।
তারপর ঐ দাবীদার লোকটির সামনে আসলাম কিছু জানার জন্য। যখন কথিত দাবীদার লোকটির কাছ থেকে প্রকৃত ঘটনা জানলাম তখন মনে মনে হাসি পাচ্ছিল যে তিলকে তাল করা যেমন মিডিয়ার স্বভাব হয়ে গেছে ঠিক তেমনি ফেসবুকের কিছু নিউজও তিলকে তাল করে দেয়। তা না হলে কি সামান্য এই ঘটনার জন্য এত বড় কাহিনী হয়?? যখন চলে আসছিলাম ততক্ষণে পুলিশ এসে লোকটাকে প্রোটেকশন এবং দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকদের সরিয়ে দিচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



