somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্বেচ্ছা", একটি স্বেচ্ছাসেবী অনলাইন ব্লাড ডোনার আর্কাইভ (মানুষের প্রয়োজনে মানুষ, জীবনের প্রয়োজনে জীবন)

০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘স্বেচ্ছা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এর একটি অনলাইনভিত্তিক ব্লাড ডোনার আর্কাইভ(ওয়েবসাইট)। রক্তের প্রয়োজনে খুব সহজে দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পেতে, দেশের সকল এলাকার স্বেচ্ছায় রক্তদানকারীদের তথ্য সাধারন মানুষের কাছে কোন ঝামেলা ছাড়া পৌঁছে দেয়ার উদ্দ্যেশেই ‘স্বেচ্ছা’র আবির্ভাব।
‘স্বেচ্ছা’র ওয়েব অ্যাড্রেসঃ swapnotthan-sust.org/sweccha

স্বেচ্ছা’র বর্তমান ফিচারসমূহঃ
স্বেচ্ছায় রক্তদানকারী যে কেউ আমাদের এই ওয়েবসাইটে ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্টার্ড সকল ডোনারের তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে, ফলে যে কোন রেজিস্টার্ড মেম্বার, রক্তের প্রয়োজনে এই সাইট থেকে জেলা, থানা, এলাকা, ব্লাড গ্রুপ দিয়ে সার্চ করে তার কাঙ্খিত রক্তদাতার তথ্য(ফোন নাম্বার সহ) পেয়ে যাবে এবং তারপর সেই রক্তদাতার সাথে সরাসরি যোগাযোগ করে রক্ত নিতে পারবে। রেজিস্টার্ড যেকোনো ডোনার রক্ত দান করার পর তার প্রোফাইলে রক্তদানের স্থান, সময় আপডেট করে দিতে পারবে, ফলে একবার রক্ত দেয়ার পরবর্তী চারমাস, তার তথ্য আর্কাইভে দেখা যাবেনা (যেহেতু একজন ডোনারের পক্ষে একবার রক্ত দেয়ার পরবর্তী চারমাস আর রক্ত দেয়া সম্ভব নয়)। এতে করে চারমাসের মধ্যে তাকে ফোন করে আর কেউ বিরক্ত করবেনা। চারমাস পরে তার তথ্য অটোমেটিকালি আবার সবাই আর্কাইভে খুঁজে পাবে। তাছাড়া কোন কারনে কিছুসময়ের/ কিছুদিনের জন্য কোন ডোনার রক্ত দিতে অপারগ হলে সেটাও তার প্রোফাইলে আপডেট করে দিতে পারবে, ফলে ঐ সময়ের জন্য কেউ তার তথ্য আর্কাইভে খুঁজে পাবেনা।

এছাড়া ওয়েবসাইটে যেকোনো রেজিস্টার্ড মেম্বার, প্রয়োজনে রক্তের গ্রুপ, প্রয়োজনীয় রক্তের পরিমান, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে ব্লাড রিকুয়েস্ট দিতে পারবে। এই রিকুয়েস্ট গুলো প্রত্যেক রেজিস্টার্ড মেম্বার দেখতে পারবে এবং নিজের তথ্যসহ সেই রিকুয়েস্টের রেসপন্স দিতে পারবে। এতে যে রিকুয়েস্ট করেছে, সে পরবর্তীতে ওয়েবসাইটে লগিন করলে তার রিকুয়েস্টের রেসপন্স দেখে ডোনারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে।

এছাড়া ওয়েবসাইটে একটি ব্লগ সেকশন রয়েছে, যেখানে যে কোন রেজিস্টার্ড মেম্বার রক্তদানের অভিজ্ঞতা, রক্তদান এবং স্বাস্থ্য বিষয়ক যে কোন গুরুত্বপূর্ণ বিষয় পোস্ট করে সবার সাথে শেয়ার করতে পারবেন। ফলে সবার মধ্যে রক্তদান নিয়ে ভয়ভীতি দূর হবে এবং সচেতনতার সৃষ্টি হবে।
মুলত রক্তের প্রয়োজনে সাধারন মানুষের সাথে স্বেচ্ছায় রক্তদানকারীদের একটি সরাসরি সেতুবন্ধন করে দেয়াই ‘স্বেচ্ছা’র কাজ! রক্তের জরুরি প্রয়োজনে কাউকে যেন দিশেহারা হয়ে এদিক সেদিক ছোঁটাছোটি করতে না হয়, অসহায় গরীব মানুষগুলোকে যেন উচ্চমূল্য দিয়ে রক্ত কিনতে না হয়, সেই ব্যবস্থাই করে দেবে ‘স্বেচ্ছা’। আমরা অনেক সময়ই যে গ্রুপের রক্ত হন্যে হয়ে খুঁজে বেড়াই, সেই গ্রুপের কোন রক্তদাতা হয়ত আমাদের আশেপাশেই থাকে, কিন্তু না জানার অভাবে তার সাথে যোগাযোগ করতে পারিনা। সেই যোগাযোগটিই করে দেবে ‘স্বেচ্ছা’!

আমাদের পরবর্তী লক্ষ্যঃ আমাদের পরবর্তী লক্ষ্য ব্লাড ডোনার আর্কাইভ টিকে ওয়েবসাইটে সীমাবদ্ধ না করে মোবাইল এসএমএস বেইসড করে ফেলা এবং জিপিএস এর ব্যাবহার(ডোনারদের বর্তমান অবস্থান নির্ণয় করা) সহ স্মার্টফোনের এপ্লিকেশনের সাথে একে ইন্টিগ্রেট করা। এতে করে যে কেউ জরুরি প্রয়োজনে, কোন প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই একটি সাধারন মোবাইল ফোনের মাধ্যমেও তার চারপাশের ডোনারদের তথ্য পেয়ে পাবে।

এই প্রজেক্টটিকে সফল করে তোলার জন্য প্রয়োজন সবার অনশগ্রহন অর্থাৎ রেজিস্ট্রেশন। স্বেচ্ছায় যারা রক্ত দান করেন, তারা সবাই যদি স্বতঃস্ফূর্ত ভাবে এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করেন, তাহলে আমরা অনেক বড় একটি ব্লাড ডোনার কমিউনিটি গড়ে তুলে আমাদের পরবর্তী লক্ষ্য বাস্তবায়ন করতে পারব এবং দেশের সর্বস্তরের মানুষের মাঝে সহজে ব্লাড ডোনারদের তথ্য পৌঁছে দিতে পারব।

যেকোনো প্রয়োজন / পরামর্শ দানের জন্য যোগাযোগঃ ০১৭৩৭২৮১৪৬৪ (আহসানুল কবির)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×