somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটিং বিস্ময় বাংলার ইমরান!

১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাভার ড্রাইভ করে ঠিক সাকিব আল হাসানের মতো, স্ট্রেইট ড্রাইভে তামিম ইকবালের ছায়া। আর অন সাইডের খেলা ঠিক সনাৎ জয়সুরিয়ার মতো হলেও সবাই তাকে ডাকে ক্রিস গেইল বলে। অবাক হচ্ছেন কার কথা বলছি? এতসব বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান, সে হচ্ছে মাত্র ৪ বছর বয়সী বাঁহাতি খুদে ব্যাটসম্যান-যার নাম ইমরান।

ইমরান থাকে খিলগাঁও তালতলা মার্কেটের পেছনের বস্তিতে। বাবা রিক্সাচালক। বস্তির পাশেই কবরস্থান মাঠে ইমরানের বাবা আব্দুল মান্নান তাকে বল ছুঁড়ছিলেন। ইমরান মনের আনন্দে বিভিন্ন ধরনের শট খেলছিলো। অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম ভাবছিলাম শুধু আমিই হয়তো তার এই ঐশ্বরিক প্রতিভাকে ধরতে পেরেছি। মিনিট পাঁচেক বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকতেই পেছনে ২০-২৫ জনের জটলা। সবাই তার প্রতিভা নিয়ে কথা বলছে। ১৮-২০ বছর বয়সী এক যুবক বলে উঠলো, ও আমার ভাই হইলে কাজে লাগতোরে।’ চল্লিশোর্ধ একজন বলে উঠলেন, ‘প্রতিভা থাকলে কি হইবো-জন্মাইছে তো গরিবের ঘরে।’


তখন দুপুর সাড়ে ১২টা। আব্দুল মান্নানের কাছে জানতে পারলাম, সকাল ৯টা থেকে ব্যাটিং করছে ইমরান। শট খেলে আবার এক রানের জন্য প্রান্ত বদল করছে। ছোট্ট ইমরানের শারীরিক সক্ষমতার কথাও স্পষ্ট হওয়ার কথা। ৬-৭ বছরের শিশুরা ইমরানকে বল করেন। আবার এক দল বল কুঁড়িয়ে আনেন।

ইমরানদের ঘরে টিভি নেই। পাশের বাসায়ে গিয়ে মাঝে মধ্যে টিভিতে খেলা দেখে সে। কার ব্যাটিং ভালো লাগে জিজ্ঞেস করতেই উত্তর- ‘সাকিব আল হাসান’ (পুরো নামটা স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছিলো না)


বাবার কোলে ক্ষুদে ব্যাটিং বিস্ময় ইমরান

ইমরানের বাবা সপ্তাহে একদিন সারা সকাল ছেলেকে দেন। বাবার করা বল খেলতেই বেশি পছন্দ তার। প্রতিদিন বিকেলে কবরস্থান মাঠে মানুষের ভিড় জমে ইমরানের ব্যাটিং দেখার জন্য।

৬-৭ বছর বছরের শিশুদের দেখা যায় ব্যাট ধরতেই পারছে না। কেউ হয়তো গড়িয়ে গড়িয়ে বল করছেন আর ঝাড়ু দেওয়ার মতো করে ব্যাট দিয়ে বল সরাচ্ছে। আর সেই জায়গায় মাত্র ৪ বছর বয়সী ইমরানের ব্যাটিংয়ে যেনো বিশ্বমানের ক্রিকেটারদের ছাঁয়া। তাকে কেউ কোনোদিন ব্যাটিং শেখায়নি, টিভিতে খেলা দেখেও শেখেনি-তাহলে কিভাবে সম্ভব করলো ইমরান?

ইমরানের বাবা আব্দুল মান্নান জানান, ‘১ বছর বয়সে ও (ইমরান) কাঠের লাঠি দিয়ে ইট-ভাঙ্গা (সুরকি) পেটাতো।

এমন নান্দনিক ব্যাটিং ইমরানের নিজস্ব সৃজনশীলতা ও সৃষ্টিকর্তার ঐশ্বরিক দান। উন্নত দেশ হলে হয়তো ফুটবলার লিওনেল মেসির ছোটবেলার ঘটনার সাথে সাদৃশ্য থাকতো ইমরানের। শিশুকাল থেকেই পেত পরিচর্যা, উন্নত অনুশীলন। এখন থেকে পরিচর্যা পেলে ইমরানও হতে পারে ডন ব্র্যাডম্যান-ব্রায়ান লারা- শচিন টেন্ডুলকার কিংবা সাকিব আল হাসানদের কাতারের একজন।

ধন্যবাদ #প্রিয়.কম ও "Troll Cricket - বাংলা" এই অসাধারন সংবাদ ও ভিডিওটির জন্য।

ভিডিও Click This Link

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×