somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথাকথিত তৌওহীদি জনতার উন্মত্ততায় বিপদগ্রস্থ মুসলিম উম্মাহ

০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই সেই তৌহিদি জনতা যারা পিটিয়ে মেরেছিল ইসলামের তৃতীয় খলিফা কোরআন সংকলক, স্বয়ং নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই হজরত উসমান (রাঃ)-কে।

তার বিরুদ্ধেও অভিযোগ ছিল, তিনি কোরআনের আইন অনুযায়ী খিলাফত চালাতে পারছেন না।
অথচ আজকে যে কোরআন পড়ি;- তার সংকলক উনি।

হত্যার ৪০ দিন আগ অবধি উনাকে অবরুদ্ধ রাখা হয় সপরিবারে। জুম্মার নামাজ পড়ার অনুমতিও দেয়া হয়নি।
অথচ এই যে নামাজের ঘর মসজিদে নববী যেটি তার সমস্ত সম্পত্তি দানের উপর কেনা হয়েছিল প্রিয়নবীজ্বির সময়ে।

একটা অন্ধকার কক্ষে বন্দি থাকতে হয়েছিল এমন এক সাহাবীকে যাকে স্বয়ং আল্লাহর রাসূল চ্বাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন- জুন্নুরাইন বা দুই আলোর মালিক।

তাকে পাহাড়া দিচ্ছিলেন রাসূলের দুই নাতি ইমাম হাসান (রাঃ) আর ইমাম হোসেন (রাঃ)। গোপনে পানি এনে দিতেন রাসূল(সা) এর আরেক মেয়ের জামাই হজরত আলী (রাঃ)।

অথচ এই উত্তেজিত জনতার দাবী ছিল- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান থেকে বিচ্যুতি আর আল্লাহর আইন অনুযায়ী চলতে না পারার ব্যর্থতাই খলিফাকে পিটিয়ে মারার ঔচিত্য দেয়!

উনাকে বাঁচাতে গিয়ে হাতের আংগুল কেটে ফেলেন খলিফার স্ত্রী নায়েলা।

আর কোরআন পাঠরত খলিফা ওসমান(রাঃ) কে মেরে ফেলা হয় কোরআনের অবমাননার অপরাধে।

কারা মারে? এই তৌহীদি জনতাই!

এই উত্তেজিত জনতা কোরআন সংকলকের চেয়েও বড় কোরআন রক্ষাকারী? নবীর মেয়ের জামাই দৌহিত্রদের চাইতেও বড় নবীপ্রেমিক? আশা মুবাশশরা বা আল্লাহর কাছে বেহেশতের সুসংবাদ পাওয়া সাহাবী উসমানের চেয়েও আল্লাহর দ্বীন বেশী বুঝে?

যারা খলিফাকে মেরেছিল তারাও নামাজ পড়েই এসেছিল। তারাও কোরআনের হাফেজ ছিল। বিভিন্ন যুদ্ধে বীরত্বের পুরস্কারপ্রাপ্ত ছিল।

কিন্তু তাদের সামনে ধর্ম থাকে না, ক্ষোভ, ক্রুধ আর পৈশাচিকতা ভর করে। এজন্যই কোরআন পাঠরত খলিফা উসমান(রাঃ) কে পিটিয়ে মারতেও দ্বিধা বোধ করে নাই।

আমর বিন হামক উত্তেজিত তৌহিদি জনতার একজন খলীফা উসমান(রাঃ)-এর নিস্তেজ মৃত বুকে নয়বার তরবারি দিয়ে আঘাত করছিল। আর বলেছিল, এই তিনটি আঘাত আল্লাহর জন্য। আর শেষের ছয়টি আমার মনের ক্ষোভ।

উত্তেজিত তৌহিদি জনতার ক্ষোভের সমীকরণ এটাই। ধর্মের চাইতে পলিটিক্স বেশী থাকে।
আর এসবের চেয়ে বেশী থাকে খুনে রক্তগরম কারণ। যে কারণ মানুষকে মব বানিয়ে দেয়, খুনে বানিয়ে দেয়!

হয় মরবো, নাহয় মারবো- এই লিনিয়ার ব্রেইনওয়াশের জগতে নিয়ে যায়।
ধর্ম অশান্তি রোধ করতে চাইলেও- পলিটিক্স এসে খুনী বানায়।

যে পলিটিক্সের কাছে খুন হয়ে যান নামাজরত হজরত ওমর (রাঃ), কোরআন পাঠরত হজরত উসমান( রাঃ)
ইসলামের ইতিহাসে সবচেয়ে জঘন্য নারকীয় তাণ্ডব ঘটিয়েছে এই তথাকথিত তৌওহীদি জনতা ।
যার বিষাক্ত ছোবল থেকে আজো মুক্ত হতে পারেনি ইসলাম ও ঈমানদার মুসলমানগণ ।

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×