somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২টি উদ্ভট কবিতা

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদ্ভট কবিতা

তমসায় ছেয়ে গেছে রাত,
পেত্নীরা নেমেছে হাতে রেখে হাত,
মুখে পচা গন্ধ
মাজেনি কো দাত!
এই দাতের কামড়ে শিকার
হবে কুপোকাত!

কদম আলী রংবাজ,
নাম তার ভারি,
কুচকুচে কালো গোফ
নেই তার দাড়ি,
নানান ঢঙেতে সাজে
পোশাক বাহারি,
মেজাজটা রুক্ষ
ভীষণ আনাড়ি।

সন্ধ্যাতে কদম আলী
চলে যায় হাটে,
জুয়ার আসর বসায়,
মনু মিয়ার খাটে,
কদমের ফাদে পরে
মনুর ব্যবসা ওঠে লাটে,
এই চিন্তায় তার বাপের
ঘাম জমে ললাটে।

বাড়ি ফেরে কদম আলী
দশটা নাগাদ,
চারিদিক সুনসান যেন
নেমেছে বিষাদ,
বটতলার নিচে এসে
শোনে অনুনাদ,
কদম আলী ভাবে
কোন দুষ্ট লোকের ফাদ।

সহসাই পেত্নীরা
নিচে নেমে আসে,
কদমের সামনে এসে
খলখলিয়ে হাসে,
রংবাজ কদম আলীর
বুক ফাটে ত্রাসে,
কল্পনায় দেখে পেত্নীরা তাকে
খাচ্ছে গোগ্রাসে।

খিলখিল শব্দ যাচ্ছে
বহুগুণে বেড়ে,
পেত্নীরা হিংস্র হয়ে
আসছে তেড়েফুঁড়ে,
ওদের হাত থেকে
কদমকে বাঁচাবে কে রে!
নিশ্চয়ই ওকে আজ
খাবে ওরা মেরে!

#উদ্ভট - ১

--------------------------------

উদ্ভট কবিতা

কুট্টি মামার পুচকে ছেলে,
নাম ছিল তার নিতাই,
দেহ তার হাড়-কঙ্কালসার
ভাব নিত সে বৃথাই!

পাড়ার মোড়ের টং দোকানে
মিলত দেখা তার
গাঁয়ের আড্ডায় চেনা মুখ সে
তার জুড়ি মেলা ভার!

কাজকম্ম তার ধাতে সয় না
ব্যবসায় বসে তাই,
উদাস মনে বসে থাকে
লাভের দেখা নাই!

উড়নচণ্ডী স্বভাব নিতাই'র
ব্যবসায় দেয় না মন
পুত্রের এহেন দশায়, মামা
করবেন কি এখন?

অনেক ভেবে কুট্টি মামা,
ঘরে আনলেন বৌ,
উড়নচণ্ডী নিতাই যেন
খুজে পেল মৌ!

গায়ের আড্ডায় নিতাইকে তো
যায়না পাওয়া আর,
বৌয়ের হাতের ঝাঁটার ভয়ে
সামলাচ্ছে সংসার!

#উদ্ভট - ২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×