তুমি যদি চাও
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি যদি চাও,থামিয়ে দেবো
দূর নক্ষত্রের গতি!
তুমি যদি চাও,ছিনিয়ে নেবো
রাতের চাঁদের জ্যোতি!
তুমি যদি চাও,বৃষ্টি হবো
ছুঁয়ে দেব তব হাত!
তুমি যদি চাও,মাঝ রাত্তিরে
এনে দেবো প্রভাত!
তুমি যদি চাও,কোকিল হয়ে
গাইবো মিষ্টি গান!
তুমি যদি চাও,শান্ত সাগরে
এনে দেবো তুফান!
তুমি যদি চাও,ছায়া হয়ে রবো
পাশাপাশি চিরদিন!
তুমি যদি চাও,সুখস্মৃতি গুলো
রাখবো অমলিন!
তুমি যদি চাও,নদী হয়ে
দেবো তৃষ্ণায় জল!
তুমি যদি চাও,ধরে এনে
দেবো হরিণী চঞ্চল!
তুমি যদি চাও,জ্যোতস্না হবো
রাঙিয়ে দেবো রাত!
তুমি যদি চাও,বন্ধুর পথে
বাড়িয়ে দেবো হাত!
তুমি যদি চাও,শিশির হয়ে
ভিজিয়ে দেবো পা!
তুমি যদি চাও,শীতের সকালে
হবো এককাপ চা!
তুমি যদি চাও,কবিতা হবো
দেবো তোমায় উচ্ছাস!
তুমি যদি চাও,বিরহের দিনে
হবো তোমার দীর্ঘশ্বাস!
তুমি যদি চাও,রাজপথ হয়ে
দেবো মুক্তির সুখ!
তুমি যদি চাও,একসাথে রবো
হবো তোমার অসুখ!
তুমি যদি চাও,অমর হবো
প্রেমসুধা করে পান!
তুমি যদি চাও,সহস্র জনম
লিখবো প্রেমের গান!
বিনিয়ামীন পিয়াস
৩০/১০/২০১৭
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন